রাইজিং স্টারস এশিয়া কাপ এর দলে ৩ পরিবর্তন
ক্রীড়া প্রতিবেদক

সংগৃহীত ছবি
দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপ এর চলমান আসরের বাংলাদেশ 'এ' দলে তিন পরিবর্তন এনেছেন নির্বাচকরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন ইয়াসির আলি চৌধুরি রাব্বি ও পারভেজ হোসেন ইমন। তাদের পরিবর্তে 'এ' দলে যোগ দেবেন মাহমুদুল হাসান জয় ও মাহিদুল ইসলাম অঙ্কন। গ্রেড-টু সাইডে স্ট্রেইন এর কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন। তার বদলে দলের সঙ্গে যোগ দেবেন এসএম মেহেরব।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ 'এ' দল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইতে শ্রীলঙ্কার বিপক্ষে পিছিয়ে আছে সাইফ হাসানের দল। ৪২.৫ ওভারে ১৪৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ, জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ ওভারে ২ উইকেটে ১১০ রান করেছে শ্রীলঙ্কা 'এ' দল।



