Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের স্মৃতি ভুলতে চান আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৪:৪৪
বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের স্মৃতি ভুলতে চান আফ্রিদি

পাকিস্তানের পেস তারকা শাহিন শাহ আফ্রিদি। ছবি: আগামীর সময়

প্রায় দুই বছর আগে পাকিস্তানকে তাদের মাটিতেই দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ২০২৪ সালের সেই সিরিজের পর আবারও লাল বলে মুখোমুখি দুই দল। এবার বাংলাদেশে এসেছে পাকিস্তান। অতীতের হোয়াইটওয়াশ হওয়ার দুঃসহ স্মৃতি ভুলতে এবার সিরিজ জিততে চান পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে তাদের নজর আরও দূরে- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।

গত মার্চে বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ হেরেছিল পাকিস্তান। এমন আবহে আগামী ৮ মে থেকে মিরপুরে শুরু হচ্ছে প্রথম টেস্ট। সিরিজের দুটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এর আগে আজ বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে শাহিন আফ্রিদির কাছে প্রশ্ন ছিল- বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের অতীত পারফরম্যান্সের কথা মাথায় রেখে আপনারা এই সিরিজটিকে কীভাবে দেখছেন?

আরও পড়ুন

বিনামূল্যে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখার সুযোগ শিক্ষার্থীদের

০৬ মে ২০২৬

জবাবে পাকিস্তানের এই গতিতারকা বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, অতীত অতীতই। আমি সেটি নিয়ে পড়ে থাকতে চাই না। আমাদের লক্ষ্য বর্তমান এবং ভবিষ্যতের দিকে মনোনিবেশ করা। আমরা কেবল একটি সিরিজ জয়ের জন্য নয়, বরং চ্যাম্পিয়নশিপ জেতার জন্য নিজেদের প্রস্তুত করছি। আমাদের সম্মিলিত লক্ষ্য অনেক বড়।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রেক্ষাপটে বাংলাদের কন্ডিশন নিয়েও খুব একটা চিন্তিত মনে হলো না আফ্রিদিকে, ‘যেকোনো দলের জন্যই প্রতিপক্ষের ঘরের মাঠের কন্ডিশন কঠিন হয়, তবে আমরা কেবল একটি সিরিজের কথা ভাবছি না। আমাদের মূল লক্ষ্য হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ; আমাদের শতভাগ লক্ষ্য হলো ফাইনালে ওঠা এবং খেলা। দল হিসেবে আমরা প্রস্তুত এবং আমরা জানি এটি অর্জন করতে হলে আমাদের টেস্ট ফরম্যাটে সেরা ক্রিকেট খেলতে হবে।’

আরও পড়ুন

পাকিস্তান সিরিজে বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ

০৬ মে ২০২৬

গত অক্টোবরে সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তান। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটিতে ৯৩ রানে জিতলেও অপরটিতে হেরেছে ৮ উইকেটে। এতদিনের ব্যবধানে আরেকটা সিরিজের প্রস্তুতি সহজ নয় বলেও স্বীকার করেন আফ্রিদি, ‘কাজটা সহজ নয়; পাকিস্তানের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের শেষ সিরিজটি বেশ অনেকদিন আগে হয়েছিল। তবে দল হিসেবে আমরা পাকিস্তানে প্রস্তুতির সময় পেয়েছি এবং গত দুই-তিন দিন ধরে এখানে আছি। আমাদের জন্য একটি দীর্ঘ টেস্ট মৌসুম শুরু হতে যাচ্ছে। আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

শাহিন আফ্রিদিবাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    তুলে নেওয়ার ৪ ঘণ্টা পর মহাসড়কের পাশে মিলল ছাত্রদল নেতার মরদেহ

    তুলে নেওয়ার ৪ ঘণ্টা পর মহাসড়কের পাশে মিলল ছাত্রদল নেতার মরদেহ