Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বোলিং দিয়ে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ দিতে চান শান্ত

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৫:২৩
বোলিং দিয়ে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ দিতে চান শান্ত

ছবি: বিসিবি

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার ২৩ বছরের অপেক্ষা একদিন পর শেষ হচ্ছে বাংলাদেশের। সেই রোমাঞ্চ বেশ ভালোভাবেই ছুঁয়ে যাচ্ছে নাজমুল হোসেন শান্তদের। এতদিন পর সিরিজ বলে ভালো করার তাড়নাও অনুভব করছেন আলাদা ভাবে। সেই পথও খুঁজে রেখেছে বাংলাদেশ। অজিদের ব্যাটিং নয়, বোলিং দিয়ে চ্যালেঞ্জে ফেলতে চান নাজমুল হোসেন শান্ত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নিজেদের বোলিং শক্তিকে বড় অস্ত্র হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। এছাড়া উপায়ও নেই। দেশটিতে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাজে ব্যাটিং পারফরম্যান্স ছিল সফরকারীদের। এদিকে অস্ট্রেলিয়ার ব্যাটিংও বেশ ভারসাম্যপূর্ণ। তবুও তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে চ্যালেঞ্জ জানাতে বাংলাদেশের বোলাররা সক্ষম বলে বিশ্বাস শান্তর।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘অস্ট্রেলিয়ার ব্যাটিং অনেক শক্তিশালী। তাদের বোলিং-ও বেশি চ্যালেঞ্জিং হবে। আমাদের বোলিং ইউনিট দেখুন, তাসকিন আছে, হাসান আছে। হাসান কাউন্টিতে দারুণ পারফর্ম করে এসেছে। বোলিং দিয়ে এই কন্ডিশনে আমরা ওদের চ্যালেঞ্জ জানাতে পারি।’

গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিক উন্নতির কথাও তুলে ধরেছেন শান্ত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের চক্রে বাংলাদেশ সপ্তম স্থানে থেকে শেষ করলেও বর্তমান চক্রে এখন পর্যন্ত চতুর্থ অবস্থানে রয়েছে।

সামনে আরও আটটি টেস্ট বাকি থাকায় অবস্থান আরও উন্নত করার সুযোগ দেখছেন শান্ত, ‘গত ২-৩ বছরে টেস্ট ক্রিকেটে আমরা ভালো করছি। উন্নতি করেছি। গত চক্র (টেস্ট চ্যাম্পিয়নশিপে) আমরা ৭ নম্বরে থেকে শেষ করেছি। এবার আছি ৪ নম্বরে। এখনও এই চক্রে আমাদের ৮টি টেস্ট বাকি। আমি মনে করি ধীরে ধীরে উন্নতি হচ্ছে।’

তবে উন্নতির এই ধারাকে আরও শক্তিশালী করতে ব্যাটিংয়ে বাড়তি উন্নতির প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তার মতে, বোলিং ইউনিট ইতোমধ্যে ভালো অবস্থানে আছে; ব্যাটিংয়ে আরও ভালো করতে পারলে দল হিসেবে বাংলাদেশের পারফরম্যান্সও আরও শক্তিশালী হবে।

তাছাড়া জুন মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। সেই সিরিজ জয় থেকেও আত্মবিশ্বাস পাচ্ছেন শান্তরা।

বাংলাদেশ অধিনায়ক ওই সিরিজের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘এটা আমাদের অনেক আত্মবিশ্বাস দিচ্ছে। এবারই প্রথম (ওয়ানডে সিরিজ) হারালাম, তাও খুব ভালো উইকেটে খেলে। অবশ্যই আত্মবিশ্বাস পাব। তবে এখানে ভিন্ন ফরম্যাটের খেলা, ভিন্ন জায়গায়। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এই লড়াইয়ে মুখোমুখি হতে আমরা প্রস্তুত।’

 

 

নাজমুল হোসেন শান্তবাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির