Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

শেষ বলে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ২০:১৪
শেয়ার করুন:
শেষ বলে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

সংগৃহীত ছবি

শেষ বলের রোমাঞ্চ, শেষ উইকেটের লড়াই—সব মিলিয়ে অবিশ্বাস্য এক ফাইনাল। ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বলে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে রেকর্ড নবমবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। আল আমেরাতে শনিবার অনুষ্ঠিত ফাইনালে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান করে ভারত। ১০ নম্বরে ব্যাট করতে নেমে মোহিত উলভার ঝোড়ো ইনিংসেই নিশ্চিত হয় ভারতের শিরোপা।

শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৮ রান। হাতে ছিল মাত্র এক উইকেট। মোহাম্মদ সাইয়ামের করা ৪৯তম ওভারে দুটি চার ও একটি ছক্কা মেরে সমীকরণ সহজ করেন মোহিত। শেষ বলে জয়ের জন্য দরকার পড়ে ৩ রান। আহমেদ হুসাইনের করা ওভারের শেষ বলে ওয়াইড লং-অফ দিয়ে চার মেরে ভারতকে জয় এনে দেন মোহিত। ২৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে ৮ বলে ১১ রান নিয়ে অপরাজিত ছিলেন চিগুরুপতি ভেঙ্কটা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে উসমান খানের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় পাকিস্তান। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩৩৭ রান। ১১১ বলে ১০৭ রান করেন উসমান। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৩টি ছক্কা।

উসমানের সঙ্গে বড় জুটি গড়েন আবদুল কাদির। দ্বিতীয় উইকেটে দুজন যোগ করেন ১৩৫ রান। মাত্র ৫৪ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলেন কাদির। তার ব্যাট থেকে আসে ৩টি চার ও ৮টি ছক্কা। অধিনায়ক ফারহান ইউসুফও করেন ৬৩ রান। ৪ উইকেটে ২৯৯ রান তোলার পর শেষ ৩৮ রান তুলতেই ৫ উইকেট হারায় পাকিস্তান। ভারতের হয়ে ৬৮ রানে ৪ উইকেট নেন কাব্য পরেশ প্যাটেল। চিগুরুপতি ভেঙ্কটার শিকার ৩ উইকেট।

জবাবে শুরুটা ভালোই করেছিল ভারত। ওপেনিং জুটিতে ৯৫ রান যোগ করেন আর্যবীর সেহওয়াগ ও অধিনায়ক লক্ষ্ম্য রাজেশ রাইচান্দানি। ৬১ বলে ৫৮ রান করে ফেরেন সেহওয়াগ। অধিনায়ক লক্ষ্ম্যর ব্যাট থেকে আসে ১০১ বলে ৮০ রান। তবে দুই ওপেনার ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত।

মাঝে ভিকে বিনীত করেন ২৪ রান। আনভয় দ্রাবিড়ের ব্যাট থেকে আসে ১৯। এরপর আরজুন রাজপুত, যশবর্ধন চৌহান ও কাব্য প্যাটেল দ্রুত ফিরে গেলে চাপে পড়ে ভারত। একপর্যায়ে ২৫২ রানে ৮ উইকেট হারিয়ে জয় থেকে অনেকটাই দূরে সরে যায় তারা।

সেখান থেকে মানাল চৌহান ও মোহিত উলভা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। নবম উইকেটে দুজনের ৫৭ রানের জুটি ম্যাচে ফেরায় ভারতকে। ৩২ বলে ৪৭ রান করে মানাল ফিরলেও হাল ছাড়েননি মোহিত। শেষ পর্যন্ত তার সাহসী ব্যাটিংয়েই শেষ বলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। ফাইনালের ম্যাচসেরাও হয়েছেন তিনি।



অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি