মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

স্পিনার শেখ পারভেজ জীবন
গেম ডেভেলপমেন্ট ট্রফির তৃতীয় ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অফ স্পিনার শেখ পারভেজ জীবন।
তার ঘূর্ণির জাদুতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল মাত্র ৫৯ রানেই গুটিয়ে যায়। ১৮ রান করা গালিবকে ফিরিয়ে উইকেট শিকারের সূচনা করেন জীবন।
এরপর সৌরভ কর্মকার, রিফাত হাওলাদার, মোহাম্মদ আবদুল্লাহ ও সিফাত আলীকেও সাজঘরে ফেরান তিনি। নিজের সপ্তম ওভারে সিফাতকে আউট করে পূর্ণ করেন পাঁচ উইকেট।
পারভেজ জীবনের এই বিধ্বংসী বোলিংয়ের পাশাপাশি নুহায়েল সানদীদ ও রিজান হোসেনের উইকেট শিকারে মাত্র ২৩.৫ ওভারেই অলআউট হয় অনূর্ধ্ব-১৭ দল।







