ওয়ানডে সিরিজেও নেই নাহিদ রানা

সংগৃহীত ছবি
ইনজুরির কারণে অনেকদিন ধরেই জাতীয় দলে নেই তিনি। আশা করা হচ্ছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরতে পারেন নাহিদ রানা। তবে তাকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করল বিসিবি।
লিটন দাসের নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। ৫০ ওভারের ফরম্যাটে ফিরতে পারেন নাহিদ, শোনা যাচ্ছিল এমনটাই। শেষ পর্যন্ত সেটা হলো না। নাহিদের অপেক্ষা আরও বাড়ল। ইনজুরির কারণে নেই আরেক পেসার হাসান মাহমুদও।
এক বছর পর মোহাম্মদ নাঈম ও সাড়ে তিন বছর পর ওয়ানডে দলে ফিরেছেন ইয়াসির আলী।
বাংলাদেশ স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
১ম ওয়ানডে - মঙ্গলবার, ১ ডিসেম্বর — ইস্ট লন্ডন (বাফেলো পার্ক) | ভোর ৩:৩০টা
২য় ওয়ানডে -শুক্রবার, ৪ ডিসেম্বর — গেবেহা (সেন্ট জর্জেস পার্ক) | ভোর ৩:৩০টা
৩য় ওয়ানডে -সোমবার, ৭ ডিসেম্বর — কেপ টাউন (নিউল্যান্ডস)
| ভোর ৩:৩০টা



