Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

সবপক্ষের কথা শুনেছে আইসিসি

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:০৪
সবপক্ষের কথা শুনেছে আইসিসি

আইসিসির দুজন প্রতিনিধি এসেছিলেন বাংলাদেশে। বিসিবিতে গত কিছুদিনে হয়ে যাওয়া নানা ঘটনার বিস্তারিত জানা এবং আসন্ন নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে খোঁজ নেবেন তারা। সেই প্রক্রিয়ায় আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেছে দুই সদস্যের প্রতিনিধিদল। সেখানেই আমিনুল ইসলামের পক্ষ থেকে আসন্ন বিসিবি নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার দাবি রাখেন গত বোর্ডের চার পরিচালক।

গতকাল মঙ্গলবার বিকালে আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়— ‘বাংলাদেশের সুপ্রিম কোর্টে অ্যাডহক কমিটির আইনগত বৈধতা বর্তমানে চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং একই সঙ্গে সরকারি হস্তক্ষেপের অভিযোগে আইসিসির নিজস্ব তদন্তও চলমান। এ অবস্থায় এমন কোনো নির্বাচনকে বৈধ, স্বাধীন ও স্বায়ত্তশাসিত বিসিবি নির্বাচন হিসেবে গণ্য করা যেতে পারে না।’

আমিনুলদের পক্ষ থেকে প্রতিনিধিদের কাছে প্রস্তাব করা বিবৃতিতে আরও উল্লেখ করা হয়— একটি সুস্পষ্ট জনসম্মুখে বিবৃতি দেওয়া হোক, যাতে পরিষ্কারভাবে উল্লেখ থাকে যে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত আইসিসি প্রতিনিধিদল নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে দেশে আসেনি এবং অ্যাডহক কমিটির আহ্বানে অনুষ্ঠিত কোনো বিসিবি নির্বাচন তদারকি, বৈধতা প্রদান বা অনুমোদনের জন্য তাদের কোনো ম্যান্ডেট দেওয়া হয়নি।

আইসিসির প্রতিনিধিদলের কাছে আসন্ন বিসিবি নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার দাবি আমিনুল ইসলামদের

বিসিবিও এ ব্যাপারে অস্বীকার করছে না। আইসিসির দুই প্রতিনিধি দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মোসাজে ও জিম্বাবুয়ের তাভেংওয়া মুকুলানি বিসিবির আগামী নির্বাচনের বৈধতা দিতে এসেছেন, সেটিও অবশ্য বিসিবি দাবি করেনি।

বিসিবির একজন কর্মকর্তা আগামীর সময়কে বলেছেন, ‘বিসিবি থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে তারা সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করবে। নির্বাচন কমিশনের সঙ্গে দেড় ঘণ্টা মিটিং করেছে। যারা সরে দাঁড়িয়েছে, তাদের সঙ্গেও আলোচনা করেছে। সেই বিবৃতিতে এটাও বলা হয়েছে যে এই প্রতিনিধিদল সব তথ্য সংগ্রহ করবে এবং আইসিসি বোর্ডকে জানাবে। তাহলে ওরা তো নির্ধারিত কাজটাই করেছে এবং বিসিবি আগেই এটি জানিয়েছে। এখন কোনো পক্ষ যদি তাদের কাছে অভিযোগ করে, সেটি তাদের অধিকার, করতেই পারে।’

বিসিবির ওই সূত্র স্পষ্ট করে জানিয়েছে ৭ জুন বিসিবি নির্বাচন হবেই। যথাযথ প্রক্রিয়া মেনেই অ্যাডহক কমিটিকে দায়িত্ব দিয়েছে এনএসসি।

৭ জুন অনুষ্ঠেয় বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন সামনে রেখে প্রতিনিধিদল সোমবার বিসিবির নির্বাচন কমিশনের সঙ্গে এবং বিসিবির অন্তর্বর্তী কমিটির প্রধান তামিম ইকবাল ও সদস্য ফাহিম সিনহার সঙ্গে আলোচনা করেছে।

আইসিসিবাংলাদেশবিসিবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    দ্বারে দ্বারে ঘুরছে বিএনপির আন্দোলনের সঙ্গী ২৮ দল

    দ্বারে দ্বারে ঘুরছে বিএনপির আন্দোলনের সঙ্গী ২৮ দল

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছেন জার্মান পর্যটক

    রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ : বিএনপি নেতা গ্রেপ্তার

    রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ : বিএনপি নেতা গ্রেপ্তার