Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বিপিএল ফিক্সিংয়ে তিনজনের শাস্তি

  • একজন সাবেক বিসিবি পরিচালক
  • একজন কাউন্সিলর
  • একজন নিরাপত্তা কর্মকর্তা
ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৯
বিপিএল ফিক্সিংয়ে তিনজনের শাস্তি

ফিক্সিংয়ে অভিযুক্ত সাবেক পরিচালক শামীম ও অডিট কাউন্সিলর রাকিবুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ১২তম আসরে আইসিসির দুর্নীতি দমন নীতিমালার বিভিন্ন ধারা ও উপধারা ভঙ্গে ৩ জনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে  বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৪ দিনের ভেতর আপিল করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

শাস্তিপ্রাপ্ত এই ৩ জন হচ্ছেন ২০২৫-২৬ সময়কালে বিসিবির পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা মুখলেছুর রহমান শামীম, বিসিবির সাবেক নিরাপত্তা কর্মকর্তা জাকির হোসেন ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থা থেকে বিসিবির সাবেক কাউন্সিলর ও অডিট কমিটির সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি। তাদের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা, তথ্যপ্রমাণ লোপাটসহ বেশ কয়েকটি অভিযোগের প্রমাণ পেয়েছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। দোষীদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নোটিসপ্রাপ্তির ১৪ দিনের ভেতর তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের জবাব দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হয়ে যাওয়া বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে পরিচালক  নির্বাচিত হয়েছিলেন মুখলেছুর রহমান শামীম। বোর্ড পরিচালক হিসেবে পেয়েছিলেন অডিট কমিটির চেয়ারম্যানের পদও। তবে গণমাধ্যমে তার ম্যাচ পাতানোর বার্তালাপ ফাঁস হলে পদত্যাগ করেন শামীম, পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদ অনিয়মের অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিলে শেষ হয় তার বিসিবি পরিচালক অধ্যায়। 

দুর্নীতি দমন বিভাগের তদন্ত প্রতিবেদনে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি এবং বিসিবির সাবেক নিরাপত্তা কর্মকর্তা জাকির হোসেনের বিরুদ্ধেও ফিক্সিংয়ের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। শামীমের বিরুদ্ধে অভিযোগ ৪টি। আইসিসির দুর্নীতি দমন ধারাগুলোর ২.১.১, ২.১.৪, ২.৪.৪ ও ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে, যে অভিযোগগুলো হচ্ছে ম্যাচ পাতানোর চেষ্টা, ম্যাচ পাতানোর সঙ্গে অন্য কাউকে জড়িত করার চেষ্টা, ম্যাচ পাতানোর প্রচেষ্টা সম্পর্কে জেনেও আইসিসির দুর্নীতি দমন বিভাগকে না জানানো ও তদন্তকাজে বাধা প্রদান। বাকি দুইজনের ক্ষেত্রেও কমবেশি একই অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।

অভিযোগ প্রমাণসাপেক্ষে বিসিবির অ্যান্টি-করাপশন কোড অব কনডাক্ট অনুযায়ী, ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংয়ের অপরাধ প্রমাণিত হলে সর্বনিম্ন ১ বছর থেকে সর্বোচ্চ আজীবন ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা এবং এর পাশাপাশি মোটা আর্থিক জরিমানা করার নিয়ম রয়েছে। অপরাধের গুরুত্ব ও মাত্রা বিবেচনা করে ১ থেকে ৫ বছরের নিষেধাজ্ঞাও দেওয়ার বিধান আছে।

এর আগে দুর্নীতি তদন্তে ৯০০ পৃষ্ঠার একটি প্রতিবেদনের তথ্যপ্রমাণসাপেক্ষে বিপিএলের বিভিন্ন ম্যাচ ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডে একাধিক সন্দেহজনক ঘটনা চিহ্নিত করা হয়। সেই সব ঘটনায় অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি পেয়েছেন ক্রিকেটার অমিত মজুমদারসহ বেশ কয়েকজন ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট কর্মকর্তা।

বিসিবিবিপিএলফিক্সিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    advertiseadvertise