ডিআরইউ মিডিয়া ক্রিকেট
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৮ এ আগামীর সময়
ক্রীড়া ডেস্ক

ছবি: আগামীর সময়
প্রথম দুই ম্যাচে টাইমস অব বাংলাদেশ ও নয়া দিগন্তকে হারিয়েছিল তারা। আজ ল্যাব এইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া ক্রিকেটে দৈনিক যুগান্তরকে উড়িয়ে দিয়ে গ্রুপ এফ এর চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে গেল দৈনিক আগামীর সময়। যুগান্তরকে ৫ উইকেটে হারিয়েছে তারা।
ব্যাটিংয়ে নেমে এ উইকেট হারিয়ে ৮৯ রান তোলে যুগান্তর। জবাবে কোন উইকেট না হারিয়েই জয় তুলে নেয় আগামীর সময়। ৫ ওভার ১ বলে ৯৪ রান তোলে তারা।
গত দুই ম্যাচের মতো আজও ম্যাচসেরা তানিম। মাত্র ২১ বলে ৬১ রান করে অপরাজিত ছিলেন তিনি। ৫ বলে ৯ রানে তার সঙ্গী হিসেবে ক্রিজে ছিলেন সুদীপ্ত আনন্দ।
এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৮ এ পৌঁছে গেল আগামীর সময় দল।



