Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা- অস্ট্রেলিয়া সিরিজ

স্মিথের রেকর্ডের দিনে শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ২০:৫৩
স্মিথের রেকর্ডের দিনে শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে চালকের আসনে রয়েছে অস্ট্রেলিয়া। ডারবানের কিংসমিডে তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ২৮৪ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিন টেস্ট ক্রিকেটে ক্যাচের নতুন এক রেকর্ড গড়েছেন স্টিভেন স্মিথ।

দিনের শুরুতে ১ উইকেটে ২৭ রান নিয়ে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তবে অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। এইডেন মার্করাম ৩৭ ও ডেভিড বেডিংহ্যাম ইনিংসের সর্বোচ্চ ৪৯ রান করেন। অধিনায়ক টেম্বা বাভুমা ৩ রান করে ফেরেন। এরপর উইয়ান মুল্ডার ৩০ ও ট্রিস্টান স্টাবস ৩২ রান করলেও ইনিংস বড় করতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার শেষদিকে প্রতিরোধ গড়েন সাইমন হারমার ও কেশব মাহারাজ। ৩৫ রানে অপরাজিত থাকেন হারমার আর মাহারাজ আউট হন ৩৪ রানে।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে নেতৃত্ব দেন অধিনায়ক প্যাট কামিন্স। তিনি ৫৪ রানে ৩ উইকেট নেন। নাথান লায়ন ও মিচেল স্টার্ক পান ২টি করে উইকেট। তবে দিনের অন্যতম আলোচিত ঘটনা ছিল স্টিভ স্মিথের দুর্দান্ত ফিল্ডিং। চারটি ক্যাচ নিয়ে টেস্ট ক্রিকেটে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড নিজের করে নেন তিনি। স্মিথের ক্যাচ সংখ্যা এখন ২২৪, আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের জো রুটের ২২০।

১০৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। আলোর স্বল্পতার কারণে দিনের খেলা শেষ হওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান সংগ্রহ করে সফরকারীরা। ফলে তাদের লিড ১৩৯ রানে দাঁড়িয়েছে। নিক ম্যাডিনসন ১৭ ও ট্রাভিস হেড ১০ রানে অপরাজিত আছেন।

এর আগে ম্যাট রেনশর ১৯০ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৩৯০ রান করেছিল অস্ট্রেলিয়া। প্রথম দিন ৬ উইকেটে ১২৪ রানে ধুঁকতে থাকা দলটিকে বড় সংগ্রহ এনে দেন রেনশ। ফলে ম্যাচে অস্ট্রেলিয়ার অবস্থান এখন বেশ শক্তিশালী।

দক্ষিণ আফ্রিকা- অস্ট্রেলিয়া সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা