Agamir Somoy E-Paper
রবিবার, ৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
৯ গ্রামের মানুষের ফি নেন না ডা. সীমান্ত
রবিবার, ৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

আইসিসি মাসের সেরা সঞ্জু স্যামসন ও মেলানি কার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ২১:১৫
আইসিসি মাসের সেরা সঞ্জু স্যামসন ও মেলানি কার

সঞ্জু স্যামসন এবং মেলানি কার।

মার্চ মাসের সেরা খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের নায়ক সঞ্জু স্যামসন পুরুষ বিভাগে 'প্লেয়ার অফ দ্য মান্থ' নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নারীদের বিভাগে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ও অলরাউন্ডার মেলানি কার।

ফেব্রুয়ারি-মার্চ মাসে অনুষ্ঠিত আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন সঞ্জু স্যামসন। ভারতের শিরোপা জয়ে তার ধারাবাহিক অবদানই তাকে এই সম্মান এনে দিয়েছে। এই অর্জন প্রসঙ্গে স্যামসন বলেন, "আইসিসি মাসসেরা হওয়াটা সত্যিই এক অবিশ্বাস্য অনুভূতি। এটি আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায়ে ধরা দিয়েছে। ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ছিল আমার আজীবনের লালিত স্বপ্ন। বর্তমান ভারতীয় ক্রিকেটে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন, তাদের ভিড়ে এমন সুযোগ পাওয়া এবং সতীর্থ ও কোচিং স্টাফদের আস্থার প্রতিদান দিতে পেরে আমি কৃতজ্ঞ।"

নিউজিল্যান্ডের নারী ক্রিকেটে এখন মেলানি কারের জয়জয়কার। সোফি ডিভাইনের কাছ থেকে সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর তার ব্যক্তিগত পারফরম্যান্সেও যেন জোয়ার এসেছে। মার্চ মাসে তিনি ব্যাট ও বল—উভয় বিভাগেই ছিলেন অপ্রতিরোধ্য। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাত্র ৩ ম্যাচে তিনি শিকার করেন ১৬টি উইকেট। এর মধ্যে ৩৪ রানে ৭ উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। একইসাথে ব্যাট হাতে ৪৬.৬৭ গড়ে করেন ১৪০ রান। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়েও তিনি বড় ভূমিকা রাখেন। সিরিজে মোট ২৭৬ রান করার পথে টানা ১১টি ম্যাচে ৩০-এর বেশি রান করার বিরল এক বিশ্বরেকর্ড গড়েন তিনি।

 এই অনবদ্য পারফরম্যান্সের সুবাদে তিনি বর্তমানে আইসিসি নারী টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন। নিজের অনুভূতি প্রকাশ করে মেলানি বলেন, "হোয়াইট ফার্নসদের জন্য এটি একটি বিশেষ মাস। দেশের জয়ে অবদান রাখতে পারা সবসময়ই আনন্দের। তবে পুরো দল যেভাবে আত্মবিশ্বাসের সাথে খেলেছে, সেটিই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।"

আইসিসি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ১
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    ০৭ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ০
    বেলজিয়াম
    ০
    advertisement
    advertisement
    চাকরি হারাচ্ছেন ৩৩ এসপি

    চাকরি হারাচ্ছেন ৩৩ এসপি

    ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৪

    বদিউল আলম খোকনসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার

    বদিউল আলম খোকনসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার

    ০৫ জুলাই ২০২৬, ০০:০৫

    কীটনাশক নয় ডেঙ্গু ঠেকাবে ব্যাকটেরিয়া

    কীটনাশক নয় ডেঙ্গু ঠেকাবে ব্যাকটেরিয়া

    ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৭

    ৯ গ্রামের মানুষের ফি নেন না ডা. সীমান্ত

    ৯ গ্রামের মানুষের ফি নেন না ডা. সীমান্ত

    ০৫ জুলাই ২০২৬, ০৪:০২

    জার্মানির পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইউরোপের প্রথম ইসলামি ধর্মশিক্ষা অনুষদ

    জার্মানির পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইউরোপের প্রথম ইসলামি ধর্মশিক্ষা অনুষদ

    ০৫ জুলাই ২০২৬, ০০:১৩

    প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স

    প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স

    ০৫ জুলাই ২০২৬, ০২:৪৮

    ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘ধারা’, টানা ৯ দিন ভারী বর্ষণের আভাস

    ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘ধারা’, টানা ৯ দিন ভারী বর্ষণের আভাস

    ০৫ জুলাই ২০২৬, ০৭:৪৭

    মাজার ও খানকায় হামলার অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

    মাজার ও খানকায় হামলার অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

    ০৫ জুলাই ২০২৬, ০০:৩০

    ’৭১-এর দায় ও ইতিহাস পুনর্লিখন

    ’৭১-এর দায় ও ইতিহাস পুনর্লিখন

    ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৬

    কথা রাখেনি বিএনপি

    কথা রাখেনি বিএনপি

    ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৪

    ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা

    ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা

    ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৫

    সংকটের শিকড় ও সমাধান

    সংকটের শিকড় ও সমাধান

    ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৫

    শোকের ময়দানে প্রতিশোধের ফুলকি

    শোকের ময়দানে প্রতিশোধের ফুলকি

    ০৫ জুলাই ২০২৬, ০১:০১

    আমাদের দায়িত্বশীল হতে হবে

    আমাদের দায়িত্বশীল হতে হবে

    ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৪

    আর্জেন্টিনার উদাহরণ টেনে আনচেলত্তির সতর্কবাণী

    আর্জেন্টিনার উদাহরণ টেনে আনচেলত্তির সতর্কবাণী

    ০৫ জুলাই ২০২৬, ১০:২৬

    advertiseadvertise