তিন ফরম্যাটেই লংকানদের অধিনায়ক মেন্ডিস

সংগৃহীত ছবি
সকালে টেস্ট অধিনায়কত্ব ছেড়েছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। কয়েক ঘণ্টা না পেরোতেই নতুন অধিনায়ক ঘোষণা করল লংকান ক্রিকেট বোর্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্টেও শ্রীলংকাকে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দাসুন শানাকার চোটের কারণে বিশ্বকাপের মাঝেই অধিনায়কত্ব পেয়েছিলেন মেন্ডিস। টি-টোয়েন্টিতেও শানাকার পর নেতৃত্বভার উঠেছে কুশলের কাঁধে।
এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ৩ ম্যাচে একটি জয় মেন্ডিসের। ওয়ানডেতে ৮ ম্যাচে জয় ৬টি।
সকালেই টেস্ট অধিনায়কত্ব ছাড়া ধনঞ্জয়া ডি সিলভার অধীনে ১৮ টেস্ট খেলে ৭ ম্যাচে জিতেছে শ্রীলংকা। ৮ হারের সাথে ড্র করেছে ৩ ম্যাচ।
সর্বশেষ ভারতের বিপক্ষে ঘরের মাঠে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারে লংকানরা। প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াইয়ে ম্যাচ ড্র করে তারা।
আসন্ন নভেম্বর মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন মেন্ডিস।



