২০২৭ ওয়ানডে বিশ্বকাপ
গ্রুপ পর্বে বাংলাদেশের সঙ্গী কারা

ছবি: আগামীর সময়
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তারা সঙ্গী হিসেবে পেয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে। সঙ্গে থাকছে বাছাইপর্ব পার হওয়া আরেকটি দল।
এদিকে একই গ্রুপে রাখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। তাদের সঙ্গে যুক্ত হবে বাছাই পেরিয়ে আসা আরেকটি দল।
দুই গ্রুপ থেকে সেরা ৩টি করে দল এবং ৭ম দল হিসেবে দুই গ্রুপ মিলিয়ে সেরা ৪র্থ দল যাবে সুপার সেভেন রাউন্ডে। সেখানে লিগ পদ্ধতিতে খেলা শেষে সেরা চার দল যাবে সেমিতে।
সেমিফাইনালে সুপার সেভেনের প্রথম স্থানে থাকা দল খেলবে চতুর্থ স্থানের দলের বিপক্ষে। দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে তৃতীয় স্থানে থাকা দলের বিপক্ষে। দুই সেমিফাইনালে জয়ী দুই দল যাবে ফাইনালে।
আগামী ২০২৭ সালের ২ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ফাইনাল ২১ নভেম্বর।



