বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ
যেভাবে দেখা যাবে আবুধাবি টেস্ট

ছবি: আগামীর সময়
৯ অক্টোবর শুরু বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচটি বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্ত থেকে দর্শকরা উপভোগ করতে পারবেন।
বাংলাদেশ থেকে দর্শকরা টিভি এবং ডিজিটাল দুই মাধ্যমেই খেলা দেখতে পারবেন। টিভিতে খেলা দেখাবে টি স্পোর্টস। এছাড়াও খেলা দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডে, কিনতে হবে সাবস্ক্রিপশন।
আফগানিস্তানে খেলা দেখাবে টিভি এবং ডিজিটাল দুই মাধ্যমে। আরিয়ানা টিভির পাশাপাশি খেলা দেখা যাবে এটিসালাত অ্যাপ থেকে। উত্তর আমেরিকার দিকে টিভি এবং ডিজিটাল দুই মাধ্যমে খেলা দেখাবে উইলো টিভি। পাকিস্তানে টিভিতে খেলা দেখাবে এ স্পোর্টস, ডিজিটালে তামাশা।
মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়াতে খেলা দেখাবে ক্রিকবাজ, টিভি এবং ডিজিটাল দুই মাধ্যমে। অস্ট্রেলিয়াতে টিভি এবং ডিজিটাল দুই মাধ্যমেই খেলা দেখাবে ফক্স স্পোর্টস। ভারতে ডিজিটাল মাধ্যমে খেলা দেখা যাবে ফ্যানকোডের মাধ্যমে।
শ্রীলঙ্কাতে খেলা দেখা যাবে পিও টিভি এবং ডায়ালগে, দুটিতেই টিভির সাথে খেলা সম্প্রচার করা হবে ডিজিটাল মাধ্যমে। ইউরোপ, আফ্রিকা এবং বিশ্বের বাকি সব দেশের জন্য ডিজিটাল মাধ্যম স্পোর্ট সেন্ট্রাল এবং স্পোর্ট টিভি।



