Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে ফলাফল নিয়ে ভাবছেন না রাবাদা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫০
শেয়ার করুন:
বাংলাদেশের বিপক্ষে ফলাফল নিয়ে ভাবছেন না রাবাদা

সংগৃহীত ছবি

এই সিরিজ জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনেকটাই নিশ্চিত হবে। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ শুরুর আগে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা অবশ্য জানালেন, সিরিজের ফলাফল নিয়ে একেবারেই ভাবছেন না তারা।

প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে রাবাদা জানিয়েছেন, ‘আমরা আসলে ফলাফল নিয়ে ভাবছি না। আমরা কীভাবে খেলতে চাই, সেখানেই মনোযোগ দেব। কারণ গত দুই বছর ধরে আমরা ঠিক এভাবেই খেলে আসছি, কীভাবে খেলতে চাই, সেসব নিয়ে ভাবছি এবং জয়ের জন্য মরিয়া মনোভাব ধরে রাখছি। প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারা– এটাই আমরা করতে চাই এবং করে আসছি। একই কাজটা করে যেতে চাই এই সিরিজেও।’ 

রাবাদা আরও জানান, ‘আমি শুধু নিজের প্রতি এবং যেভাবে খেলতে চাই, যে দলের হয়ে খেলি ও খেলাটির আমার কাছে যে অর্থ, সেসবের প্রতি সৎ থাকতে চাই।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করায় দর্শকদের আগ্রহও স্বাভাবিকভাবেই বেড়েছে। রাবাদা জানালেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি নিয়ে মানুষের প্রতিক্রিয়া দেখে আমি সত্যিই অবাক হয়েছি। আমরা নিজেদের কাজ নিয়েই এত বেশি মনোযোগী ছিলাম। তবে মাঝেমধ্যে ইনস্টাগ্রাম স্ক্রল করতে গিয়ে দেখতাম, ক্রিকেটের মান এবং খেলার ধরন নিয়ে মানুষের নানা রকম মতামত রয়েছে। প্রতিটি টেস্টই পঞ্চম দিনে গড়িয়েছে এবং সেখানে দুই বা তার বেশি ফলের সম্ভাবনা ছিল। ক্রিকেট খেলার জন্য যা সত্যিই দারুণ বিজ্ঞাপন। একই সঙ্গে এটি প্রমাণ করে, মানুষ ক্রিকেট দেখছে।’ 

রাবাদা আরও বলেছেন, ‘আমার মনে হয়, স্টেডিয়ামে দর্শক টানতে আমাদের আরও এক-দুজন মানুষকে যুক্ত করতে হবে। আমার বিশ্বাস, তাতে উপকার হবে। সবকিছু ঠিকঠাক করতে পারলে কেপটাউন দেখিয়েছে, পরিবেশটা কতটা সুন্দর হতে পারে। তবে দর্শকদের সম্পৃক্ততা দেখে আমি সত্যিই আনন্দিত। এখন ক্রিকেট দেখছেন এমন মানুষদের নিয়ে ভাবার মতো কিছুটা সময় ও সুযোগ পাচ্ছি। পাঁচ দিন ধরে কী হতে যাচ্ছে, তা দেখার জন্য মানুষ সত্যিই রোমাঞ্চিত হচ্ছে। আগের সিরিজটি নিয়ে মানুষের এত আগ্রহ দেখে আমি নিজেই অবাক হয়েছিলাম।’ 

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার