Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

অ্যালিসা কি তানজিদের ছবিটা পাঠাবেন?

শিহাব উদ্দিন
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:৪৩
অ্যালিসা কি তানজিদের ছবিটা পাঠাবেন?

অস্ট্রেলিয়ার টেস্ট সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি। ছবি: ক্রিকইনফো

জশ হ্যাজেলউডের বলে মাত্রই কপিবুক একটা কাভার ড্রাইভ খেললেন তানজিদ হাসান তামিম। শট থেকে এলো চোখধাঁধানো বাউন্ডারি। শটটি খেলার পর কিছুসময় পোজ নিয়েছিলেন তানজিদ। ডিপ পয়েন্ট প্রান্ত থেকে সম্প্রচার ক্যামেরায় স্লো মোশনে দেখানো হলো সেই কাভার ড্রাইভটি।

ধারাভাষ্য কক্ষে তখন অ্যালিসা হিলি ও অ্যাডাম গিলক্রিস্ট। ওই শটে ৮২ রানে পৌঁছান তামিম। হিলি বলেছেন, ‘এই ভিডিওটা থেকে ছবি নিয়ে প্রতিপক্ষ দলে পাঠানো যেতে পারে। ড্রেসিংরুমে দেখানো হোক।’ হিলি যা বোঝাতে চেয়েছিলেন তা হলো তানজিদের ওই ছবি দেখিয়ে অজি ব্যাটারদের বলা— এভাবে ব্যাটিং করো। উত্তরে অ্যাডাম গিলক্রিস্ট হিলিকে বলেছেন, ‘তোমার ইমেইল থেকে ছবিটি পাঠাও।’

হিলি তামিমের কাভার ড্রাইভের সেই ছবিটি কি পাঠাবেন? সত্যিটা হয়তো জানা যাবে না। কিন্তু অস্ট্রেলিয়ানরা যে তানজিদের ব্যাটিংয়ে মুগ্ধ এটা পরিষ্কার। ডারউইন টেস্টের প্রথম দিন হাসান মাহমুদ তার বলের সিম পজিশন, এক্সট্রা বাউন্স ও নিয়ন্ত্রিত বোলিংয়ে মুগ্ধ করেছিলেন অস্ট্রেলিয়ানদের। দ্বিতীয় দিন তামিমের শটগুলোয় তাদের মুগ্ধ হওয়ার পালা।

নাথান লায়নের বলটি সামনে ঠেলে সিঙ্গেল নেওয়ার জন্য দৌড়ের শুরুতেই তানজিদ সেঞ্চুরির আনন্দে শূন্যে লাফ দিয়েছিলেন। সেই সঙ্গে অস্ট্রেলিয়ান গ্যালারিও উঠে দাঁড়ায় তাকে সম্মান জানাতে।  

তানজিদের ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ রিকি পন্টিং, অ্যাডাম গ্রিলক্রিস্ট, মার্ক ওয়াহরা। ছবি: মোশারফ হোসেন

অস্ট্রেলিয়ানদের মধ্যে নিজের ব্যাটিংয়ের মুগ্ধতা ছড়িয়ে দেশটিতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট সেঞ্চুরির কীর্তি গড়েছেন তানজিদ। ইনিংস বড় করার আক্ষেপ নিয়ে ফিরেছেন ১০২ রানে। তবে যতটুকু অবদান রেখেছেন তাতে বাংলাদেশ ডারউইন টেস্টে টানা পাঁচ সেশন জিতেছে।

দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনের খেলা শেষে তানজিদের সঙ্গে কথা বলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ও ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্ট। সেঞ্চুরিটি নিয়ে এই ব্যাটার বলেছেন, ‘আমার জন্য খুবই বিশেষ কিছু। কারণ, এখানে এবারই প্রথম এসেছি। দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি পাওয়া আমার জন্য খুবই বিশেষ ব্যাপার।’

নিজের ব্যাটিং নিয়ে তানজিদ বলেছেন, ‘দলের যেটা দরকার ছিল, সেটাই করার চেষ্টা করেছি। উইকেট বেশ ভালো ছিল। আমি স্বাভাবিক খেলাটা খেলার চেষ্টা করেছি। বল দেখে দেখে খেলেছি। বেশি কিছু করার চেষ্টা করিনি।’

টেস্টের দ্বিতীয় দিনেই ৮৮ রানে এগিয়ে থাকা বাংলাদেশের ড্রেসিংরুম অবিশ্বাস্য কিছু করার জন্য আত্মবিশ্বাসী কিনা গিলক্রিস্টের এমন প্রশ্নে তানজিদের উত্তর, ‘হ্যাঁ, আমাদের (দ্বিতীয় দিনে) এই দুই সেশনও ব্যাট করতে হবে। ভালো খেলতে পারলে সেটা দলের জন্যই ভালো হবে।’

তানজিদের সেঞ্চুরির পর তাই চ্যানেল সেভেনে প্রশংসা ঝরল অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের কণ্ঠে, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে এটা করার চেয়ে ভালো আর কোনো জায়গা নেই। সেটাও মাত্র দ্বিতীয় টেস্টে। বাংলাদেশের ধীরগতির ও নিচু উইকেটে খেলে সে বড় হয়েছে। এখানে কন্ডিশন সম্পূর্ণ আলাদা, তবে সে চমৎকার খেলেছে। এটা এমন এক মুহূর্ত, যা সে কখনো ভুলবে না।’

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার মার্ক ওয়াহও ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের ইনিংসটির প্রশংসা করেন। ফক্স ক্রিকেটকে বলেন, ‘কী দারুণ এক মুহূর্ত! এরপর তার ক্যারিয়ারে যা-ই ঘটুক না কেন, ডারউইনে করা সেঞ্চুরি সে কখনো ভুলবে না। বিশ্বমানের বোলিং আক্রমণের বিপক্ষে কী দারুণ এক ইনিংসই না খেলল!’

 

তানজিদ তামিমবাংলাদেশ-অস্ট্রেলিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর