Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

যে কারণে ৬১ জেলায় কোচ নিয়োগ করা যায়নি

শিহাব উদ্দিন
শিহাব উদ্দিন
ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৩:২৪
যে কারণে ৬১ জেলায় কোচ নিয়োগ করা যায়নি

কোচ নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মাত্র ৩৮ জন। ছবি: বিসিবি

৬১ জেলার জন্য ক্রিকেট কোচ নিয়োগ করবে বিসিবি। ২১৮টি আবেদনের বিপরীতে উত্তীর্ণ মাত্র ৩৮ জন। যোগ্য প্রার্থীর সংকট দেখে বিসিবি আবারও দেবে কোচ নিয়োগ বিজ্ঞপ্তি।

এক অনুত্তীর্ণ প্রার্থীর দাবি, ‘প্রশ্ন কঠিন ছিল। এ রকম কঠিন হলে পাস করা যায় না।’

কোচের পরীক্ষা-সংক্রান্ত কমিটির একজন বলেছেন অন্য কথা, ‘প্রার্থীরা সবচেয়ে খারাপ করেছে ইংরেজি রিপোর্ট রাইটিং অংশে। কিন্তু ক্রিকেট কোচিংয়ের জন্য এটা খুবই দরকার।’

কিছুদিন আগে ঢাকায় এসে আইসিসির কোচিং ইন্সট্রাক্টর বিনোদ কুমার দাসও বলেছিলেন একই সমস্যার কথা, ‘এশিয়ার ক্রিকেট কোচদের সবচেয়ে বড় দুর্বলতা ভাষাগত দক্ষতা, বিশেষ করে ইংরেজি না জানা।’

আরও পড়ুন

সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

২৭ জুলাই ২০২৬

ক্রিকেট কোচদের ইংরেজি জানাটা খুব দরকার। কারণ আন্তর্জাতিক ক্রিকেট কোচিং ম্যানুয়াল, টেকনিক্যাল আপডেট, প্রশিক্ষণের রীতিনীতি— সবই লেখা থাকে ইংরেজিতে। আর সেখানেই গলদ বেশিরভাগ কোচের। তাহলে কী করে তারা ক্রিকেট আধুনিকতার সঙ্গে তাল মেলাচ্ছেন! তারাই আবার দেশের বিভিন্ন জায়গায় একাডেমিতে কোচিং করাচ্ছেন, গড়ে তুলছেন তরুণ ক্রিকেটার।

সারা দেশে এখন ক্রিকেট শিক্ষার ধুম পড়েছে। ছেলেদের ক্রিকেটার বানানোর স্বপ্নে ভর্তি করিয়ে দিচ্ছেন একাডেমিগুলোয়। উপজেলা-জেলাপর্যায় থেকেই কিশোর ক্রিকেটার আস্তে আস্তে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে পৌঁছায়। একাডেমিতে প্রথম শিক্ষাটা সঠিক হলে তার উত্তরণে সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু বিসিবির এই কোচ নিয়োগ পরীক্ষা যে সংশয়ে ফেলে দিয়েছে। কিশোরদের সঠিক ক্রিকেট শিক্ষা দিতে পারছেন তো তৃণমূলের কোচরা?

আরও পড়ুন

আর্জেন্টিনার কোচ অনুতপ্ত নয়, সে মিথ্যা বলছে

২৭ জুলাই ২০২৬

বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা আগামীর সময়কে বলেছেন, ‘সরাসরি বলা যাবে না যে, ক্রিকেটাররা ভুল শিখছে। জাতীয় দল বা পাইপলাইনের বেশিরভাগ ক্রিকেটারের শুরু জেলা থেকেই।’ পরক্ষণেই তিনি আবার মেনে নিয়েছেন কোচিং এডুকেশনে ঘাটতির কথা, ‘এতদিন আমাদের কোচিং এডুকেশনের কাজটা ভালোভাবে হয়নি। যাদের দায়িত্ব ছিল তারা কাজ করেছে কি না, সেটা আমি এখন বলতে পারছি না। তবে মোটাদাগে বললে অবশ্যই ঘাটতি ছিল।’

তাই আজ সারা দেশের কোচ নিয়োগ দিতে চেয়েও যোগ্য লোকজন খুঁজে পাচ্ছে না। কোচিং ম্যানুয়াল ও একজন কোচের যেসব জিনিস জানা উচিত, সেসব বিষয়েই প্রশ্ন দেওয়া হয়েছে বলে দাবি করেছেন পরীক্ষা কমিটির একজন। লিখিত, মৌখিক ও ব্যবহারিক— সব মিলিয়েই মূল্যায়ন করা হয়েছে।

আরও পড়ুন

ড্রেসিংরুমে জুনিয়রদের বকাঝকার অভিযোগ অস্বীকার নেইমারের

২৭ জুলাই ২০২৬

এই ফলের পর নিয়োগ প্রক্রিয়াতেই পরিবর্তন আনছে বিসিবি। প্রথম বিজ্ঞপ্তিতে লেভেল-১ সনদ বা প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতার যে শর্ত ছিল, সেটি শিথিল করে নতুন করে আবেদন নেওয়া হবে। আগে আবেদন করা প্রার্থীরাও আবার পরীক্ষা দিতে পারবেন।

শুধু নিয়োগ নয়, কোচদের দক্ষতা উন্নয়নেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে বোর্ড। ফাহিম সিনহা বলেছেন, ‘হতে পারে ইংরেজির কারণেই অনেকের সমস্যা হয়েছে। রিপোর্ট ইংরেজিতেই দিতে হয়, তাই পরীক্ষাও ইংরেজিতে রাখা হয়েছে। অতীতে এ বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়নি, সেটাই একটা সমস্যা। এখন আমরা সেই ঘাটতি পূরণ করব। যারা পাস করবে তাদের জন্য কোচিংয়ের অনলাইন কোর্স রাখা হবে প্রতি মাসে। এতে ঢাকা না এসেও তারা সঠিক বিষয়টি জানতে পারবেন।’

জেলা কোচদের ধারাবাহিক প্রশিক্ষণের যে অভাব ছিল, বিসিবিও এখন তা স্বীকার করছে। তাই এই পরীক্ষার ফল শুধু একটি নিয়োগ প্রক্রিয়ার ব্যর্থতার হিসাব নয়; এটি দেশের তৃণমূল ক্রিকেট কোচিং ব্যবস্থার দীর্ঘদিনের দুর্বলতারও স্পষ্ট প্রতিফলন। এখন দেখার বিষয়, বিসিবির নতুন উদ্যোগ সেই দুর্বলতা কতটা কাটিয়ে উঠতে পারে।

বিসিবিকোচ নিয়োগগেম ডেভেলপমেন্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার