Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, অনিশ্চিত টি-টোয়েন্টি সিরিজে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৭:৩৬
শেয়ার করুন:
ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, অনিশ্চিত টি-টোয়েন্টি সিরিজে

সংগৃহীত ছবি

মাঠে ফেরার প্রস্তুতির মধ্যেই বড় ধাক্কা খেলেন নাহিদ রানা। চার দিন ধরে জ্বরে ভোগার পর পরীক্ষা করালে ডেঙ্গু ধরা পড়ে বাংলাদেশের এই পেসারের। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

অসুস্থতার খবরটি আজ নিজের ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছেন নাহিদ। একই সঙ্গে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই পেসার। তার পেজের অ্যাডমিনের দেওয়া পোস্টে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বানও জানানো হয়েছে।

এদিকে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরিকল্পনা ছিল নাহিদের। তবে পুরোপুরি ফিট না থাকায় টেস্টের পর ওয়ানডে দলেও জায়গা হয়নি তার। নির্বাচকদের পরিকল্পনা ছিল ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ চলাকালে তাকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে টি-টুয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত করা।

চোট কাটিয়ে উঠতে গত মাসে অস্ট্রেলিয়ায় পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করেছেন নাহিদ। সেখানেই আবার বোলিং শুরু করেন তিনি। সে সময় কোনো ব্যথাও অনুভব করেননি। নভেম্বর পর্যন্ত ধাপে ধাপে বোলিংয়ের পরিমাণ বাড়ানোর লক্ষ্য দেওয়া হয়েছিল তাকে। কিন্তু জ্বরের কারণে গত দুই দিন বোলিং করতে পারেননি এই পেসার। এর মধ্যে ডেঙ্গু শনাক্ত হওয়ায় তার ফেরত আসার সময় নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। টি-টুয়েন্টি সিরিজকে সামনে রেখে নাহিদকে ফেরানোর যে পরিকল্পনা ছিল, অসুস্থতার কারণে সেটিও এখন অনিশ্চিত।

নাহিদ রানানাহিদ রানা ডেঙ্গুবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত