সদ্যই অস্ট্রেলিয়ার মাটিতে
টেস্ট জিতে হইচই ফেলে দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে মাত্র দুই দিনে ইনিংস ব্যবধানে
হারলেও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের গৌরব কমছে না মোটেও। আগামী নভেম্বর মাসে দুটি
টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা রয়েছে
বাংলাদেশ দলের। তার আগে টাইগারদের পরামর্শ দিলেন এবি ডি ভিলিয়ার্স।
দক্ষিণ আফ্রিকার কন্ডিশন
ব্যাটারদের জন্য অত্যন্ত কঠিন হওয়া সত্ত্বেও আসন্ন টেস্ট সিরিজে স্বাগতিকদের বিপক্ষে
বাংলাদেশ ভালো লড়াই করবে বলে বিশ্বাস করেন প্র...