Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বোলিংয়ের আগে প্রতিদিন যে কষ্ট সইতে হয় স্টার্ককে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৪:২৭
বোলিংয়ের আগে প্রতিদিন যে কষ্ট সইতে হয় স্টার্ককে

বয়স ৩৬ পেরিয়ে গেছে অনেক আগেই। তবু বাইশ গজে বল হাতে নিয়মিত গতির ঝড় তোলেন মিচেল স্টার্ক। বিশ্বের তামাম ব্যাটারদের ত্রাস হয়ে ওঠা এই গতিতারকার সাফল্যের পেছনে আছে কঠোর পরিশ্রম ও শারীরিক যন্ত্রণা সয়ে যাওয়ার এক অজানা গল্প। ডারউইনে বাংলাদেশের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে চ্যানেল সেভেনের সঙ্গে আলাপকালে নিজের পায়ের দীর্ঘ ও জটিল ট্যাপিংয়ের অজানা তথ্য প্রকাশ করেছেন এই অভিজ্ঞ অজি পেসার।

মাঠে নামলে স্টার্কের ডান পা সবসময় ক্রিসমাসের উপহারের মতো নিখুঁতভাবে টেপ দিয়ে মোড়ানো থাকে। অ্যাঙ্কেল থেকে শুরু করে চারপাশের ছোট আঙুলগুলোতেও পরিপাটি করে টেপ পেঁচানো থাকে। চ্যানেল সেভেনের ধারাভাষ্যকার ও সাবেক বোলার ট্রেন্ট কোপল্যান্ডের সঙ্গে আলাপকালে স্টার্ক জানান, তিনি যখনই বোলিং করেন, তখনই তাকে এই ক্লান্তিকর প্রক্রিয়াটি পার করতে হয়। অতীতে গোঁড়ালিতে একাধিক সার্জারি করানোর অভিজ্ঞতা থেকেই তিনি এই সতর্কতা অবলম্বন করেন।

আরও পড়ুন

তানজিদকে প্রশংসায় ভাসালেন পন্টিং, গিলক্রিস্ট, মার্ক ওয়াহ

১৪ আগস্ট ২০২৬

নিজের বোলিং অ্যাকশন ও শারীরিক চাপ প্রসঙ্গে স্টার্ক বলেছেন, ‘কথায় বলে, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। আমার গোঁড়ালিতে বেশ কয়েকটি সার্জারি হয়েছে এবং আমি আমার পায়ের আঙুলের ত্বক রক্ষার চেষ্টা করি। হ্যাঁ, এ কারণেই ওই গোড়ালিতে নিয়মিত টেপ প্যাঁচাতে হয়।’ স্টার্ক আরও জানান যে তিনি মূলত ‘হিল স্ট্রাইক’ (পায়ের গোড়ালি প্রথমে মাটিতে ফেলা) ঘরানার বোলার এবং এই টেপিং তাকে পায়ের পেছনের অংশের চাপ সামলাতে সাহায্য করে।


ধারাভাষ্যকার ট্রেন্ট কোপল্যান্ড জানিয়েছেন, স্টার্ক যখন বল করতে যান, তখন তার সামনের পায়ে শরীরের ওজনের ৮ থেকে ১০ গুণ বেশি চাপ পড়ে। স্টার্কের ওজন প্রায় ৯০ থেকে ১০০ কেজি! তাই এই ইনজুরি ম্যানেজম্যান্ট খুব গুরুত্বপূর্ণ। বছরের পর বছর ধরে নিয়মিত টেস্ট খেলে যাওয়া এবং প্রথম থেকে শেষ বল পর্যন্ত ১৪০ কিমি গতির বেশি গতি ধরে রাখার পেছনে এই শারীরিক প্রস্তুতি ও সতর্কতামূলক ব্যবস্থা বড় ভূমিকা রাখে।

আরও পড়ুন

ম্যারাডোনার জরুরি ওষুধ বন্ধ করেছিলেন চিকিৎসকেরা!

১৪ আগস্ট ২০২৬

কোপল্যান্ড আরও জানান, ক্যামেরার সামনে আসার আগে স্টার্ক তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি জুতো পরে আসবেন কি না। কোপল্যান্ডের ভাষায়, ‘আমি তাকে বলেছি- “আমি দুঃখিত, কারণ এটা দেখতে ভালো লাগবে না।” তখন স্টার্ক বলেছে- “তুমি কি চাও আমি পা ঢেকে রাখি?” এই লোকটির জন্য এটি প্রতিদিনের রুটিন। সে যখনই বল করে, এমনকি নেটেও— চিন্তা করুন হাজার হাজার বার এমন ঘটনা ঘটে চলেছে!’


ম্যাচের বর্তমান পরিস্থিতি নিয়ে স্টার্ক বলেছেন, ‘আমরা প্রথম ইনিংসে কিছুটা পিছিয়ে আছি। তবে উইকেটের অবস্থা ক্রমেই ভালো হচ্ছে। তাদের (বাংলাদেশের) বোলিং আক্রমণ নিয়ে আমাদের ব্যাটারদেরও কিছুটা ধারণা হয়েছে। খেলার এখনো অনেক বাকি। স্পষ্টতই আমাদের ওদের দশটি উইকেট নিতে হবে এবং আমি মনে করি আমরা বেশ ভালোই বোলিং করেছি।’

মিচেল স্টার্কবাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টবাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির