Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

‘সূর্যবংশী জাতীয় দলের জন্য পুরোপুরি প্রস্তুত’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১১:০৯
‘সূর্যবংশী জাতীয় দলের জন্য পুরোপুরি প্রস্তুত’

সংগৃহীত ছবি

দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের কাছে হেরে রাজস্থান রয়্যালসের আইপিএল মিশনের সমাপ্তি ঘটেছে। তবে রাজস্থানের বিদায়ের পরও ক্রিকেট মহলে আলোচনা জুড়ে শুধুই ১৫ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। এমন হাই-ভোল্টেজ ম্যাচেও চাপের মুখে আরও একটি অসাধারণ ইনিংস খেলেছেন এই কিশোর। ম্যাচ শেষে রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট ও প্রধান কোচ কুমার সাঙ্গাকারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সূর্যবংশী এখন ভারতের জাতীয় দলের হয়ে যেকোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য ‘পুরোপুরি প্রস্তুত’।

চলতি মৌসুমে ১৬ ইনিংসে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিসহ মোট ৭৭৬ রান সংগ্রহ করেছেন সূর্যবংশী, যা এই টুর্নামেন্টের অন্যতম সেরা গল্প হয়ে থাকবে।

গতকাল শুক্রবার মুল্লানপুর স্টেডিয়ামের অসম বাউন্সের কঠিন উইকেটে যখন অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়ছিল, তখন একাই লড়াই চালিয়ে যান সূর্যবংশী। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এলিমিনেটরে ২৯ বলে ৯৭ রানের টর্নেডো ইনিংস খেলার মাত্র দুদিন পরই, এই ম্যাচে গুজরাটের বিপক্ষে ৪৭ বলে ৯৬ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি।

আরও পড়ুন

রেকর্ডের মালা সূর্যবংশীর তবে নায়ক গিল

৩০ মে ২০২৬

শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি অধিনায়ক সাঙ্গাকারা সূর্যবংশীর এই ম্যাচ রিডিংয়ের ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে বলেছেন, 'আজ (গতকাল) ও অসাধারণ ব্যাটিং করেছে। অন্য প্রান্তে একের পর এক উইকেট পড়ে যাওয়ায় ইনিংসটি অনেক বেশি কঠিন ছিল। কিন্তু ও মাথা ঠান্ডা রেখে আমাদের একটি লড়াই করার মতো পুঁজিতে পৌঁছে দিয়েছে। মাত্র ১৫ বছর বয়সেই ও প্রচণ্ড পরিপক্ব, পরিস্থিতি খুব ভালো বোঝে এবং ওর মনে কোনো ভয় নেই।'


বাঘা বাঘা সব বিশ্বমানের বোলারদের যেভাবে সূর্যবংশী শাসন করেছেন, তাতে তিনি ভারতীয় দলে খেলার জন্য প্রস্তুত কি না— এমন প্রশ্নের জবাবে সাঙ্গাকারা কোনো দ্বিধা না রেখেই বলেছেন, 'আন্তর্জাতিক ম্যাচ না খেলা পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারে না যে কে কতটা প্রস্তুত। তবে বৈভব বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে যা দেখিয়েছে, আমার মনে হয় ওর সামনে যেকোনো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হোক না কেন, ও তা মোকাবিলার জন্য পুরোপুরি প্রস্তুত। আমি নিশ্চিত, খুব দ্রুতই ও জাতীয় দলে ডাক পেতে যাচ্ছে।'

সাঙ্গাকারা আরও যোগ করেন, পুরো মৌসুম জুড়ে ওপেনিং পজিশনে এই কিশোর যেভাবে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, তা সত্যিই অবিশ্বাস্য। অমিত সম্ভাবনাময় এই প্রতিভাকে সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত আলোচনা এবং অন্যান্য বিভ্রান্তি থেকে দূরে রাখতে সতর্ক রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। সাঙ্গাকারা জানালেন, অফ-সিজনে সূর্যবংশীর ফিটনেস, স্কিল ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য একটি বিশেষ এবং কাস্টমাইজড পরিকল্পনা তৈরি করা হয়েছে।

তরুণ এই ব্যাটারকে নিয়ে সাঙ্গাকারা আরও বলেছেন, 'আমরা ওর মাথায় অতিরিক্ত কোনো চিন্তা ঢোকাতে চাই না। আমরা ওর ক্রিকেটটাকে সহজ রাখতে চাই। একটি পরিষ্কার মন এবং নির্ভীকভাবে ব্যাটিং করার এই সাহস— এটাই আমরা ওর মধ্যে দেখতে চাই। অতিরিক্ত তথ্য দিয়ে কাউকে ভারাক্রান্ত করা কখনোই ভালো ফল আনে না।'

বৈভব সূর্যবংশীকুমার সাঙ্গাকারাআইপিএল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    ‘গল্প সাজাচ্ছে’ বহু বাংলাদেশি, উদ্দেশ্য যুক্তরাজ্যে আশ্রয় লাভ

    ‘গল্প সাজাচ্ছে’ বহু বাংলাদেশি, উদ্দেশ্য যুক্তরাজ্যে আশ্রয় লাভ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৭

    কন্যাসন্তানের বাবা হলেন গায়ক তানজীব সারোয়ার

    কন্যাসন্তানের বাবা হলেন গায়ক তানজীব সারোয়ার

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪০

    advertiseadvertise