সংখ্যায় হৃদয়ের যত রেকর্ড

ছবি: বিসিবি
৬২.৬৯%
বাংলাদেশের ৩৮৬ রানে তাওহীদ হৃদয়ের একারই অবদান ২৪২, যা দলের ইনিংসের ৬২.৬৯%ই তার। এটি কোন পূর্ণাঙ্গ ইনিংসে বাংলাদেশী ব্যাটারতের সর্বোচ্চ।
৫৮.১৩%
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে অলআউট হওয়া ইনিংসে লিটন দাসের ৫৮.১৩ শতাংশ ছিল আগের সেরা। লিটন করেছিলেন ২৫ রান।
২৪২
তাওহীদ হৃদয় অপরাজিত ছিলেন ২৪২ রানে। টেস্টে এটাই বাংলাদেশের কোন ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস। মুশফিকের ২১৯ ছিল আগের সেরা।
৪
বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি পেয়েছেন হৃদয়।
১
প্রথম সেঞ্চুরিকে ডাবলে পরিণত করা বাংলাদেশের প্রথম ক্রিকেটার হৃদয়।
১৮১
টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিতে হৃদয়ের ২৪২ রানের ইনিংসই সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ছিল মুমিনুল হকের ১৮১ রান।
১১
হৃদয় ছক্কা মেরেছেন ১১টি। টেস্টে এক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা আছে ওয়াসিম আকরাম ও যশস্বী জয়সোয়ালের ১২টি করে।
১১৭
অষ্টম উইকেটে ১১৭ রানের জুটি গড়েছেন হৃদয় ও তাইজুল। টেস্টে অষ্টম উইকেট জুটিতে এটা বাংলাদেশের তৃতীয় শতরানের জুটি। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ১৪৪ রানের জুটি মুশফিক ও মিরাজের।




