৩ রানের জন্য লিড পেল না দক্ষিণ আফ্রিকা
- প্রথম দিন শেষে ৮৮/১

সংগৃহীত ছবি
সকালের সেশন ভেসে গেছে বৃষ্টিতে। আলো থাকা সাপেক্ষে দিনের বাকি সময়ে খেলা হওয়ার কথা ছিল ৬০ ওভার, হয়েছে ৫০ ওভার ৩ বল। তাতেই সেঞ্চুরিয়নে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে এবং দক্ষিণ আফ্রিকা প্রায় ছুঁয়ে ফেলেছে বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ।
প্রথম দিনের খেলা শেষে, অধিনায়ক এইডেন মার্করামের উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮৮ রান। মার্করাম আউট হয়েছেন ২১ রানে, এবাদত হোসেনের বলে ক্যাচ দিয়েছেন লিটন দাসের হাতে। শরিফুল ইসলামের বলে একবার আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন মার্করাম, লিটনের হাত থেকে বাঁচতে পারেননি। মার্কাস অ্যাকারম্যান খেলছেন ওয়ানডে ধাঁচে, ৫৩ বলে ৪৬ রানে অপরাজিত এই ব্যাটসম্যান। সঙ্গী জুবায়ের হামজার রান ৯। বাংলাদেশ প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হয়েছে। ১ উইকেটে ৮৮ রান তুলে বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে মাত্র ৩ রানে পিছিয়ে আছে প্রোটিয়ারা।



