আবুধাবি টেস্ট
অটলের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশের হতাশা
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
নাম তার অটল। ক্রিজেও যেন দারুণ ‘অটল’ই রইলেন তিনি। আবুধাবি টেস্টের শেষ দিনে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন এই আফগান ব্যাটার। তার সেঞ্চুরিতেই সিরিজের একমাত্র টেস্টে দারুণ এক লড়াই উপহার দিচ্ছে আফগানরা। ৪ উইকেটে ২৪২ রান করা আফগানরা ম্যাচকে নিয়ে যাচ্ছে ড্রয়ের দিকে।
৮ চার ৩ ছক্কায় সাজানো ইনিংসে অটল অপরাজিত আছেন ১০০ রানে। দেশের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। সঙ্গে আছেন ৪ রান করা ইসমত।
জয়ের জন্য এখনো আফগানিস্তানের দরকার ২৩৭ রান। বাংলাদেশের দরকার ৬ উইকেট। ম্যাচের বাকি ৪৩ ওভার।



