Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

টাইমস অব ইন্ডিয়া

অপমান ও সমালোচনার শঙ্কায় আইপিএলে নেই মোস্তাফিজ!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৪:৪০
শেয়ার করুন:
অপমান ও সমালোচনার শঙ্কায় আইপিএলে নেই মোস্তাফিজ!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মিনি নিলামে নাম লেখাননি বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। দেশে ‘অপমান’ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ার শঙ্কা থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। আইপিএলের বদলে তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার দিকেই মনোযোগ দিচ্ছেন।

মোস্তাফিজের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া দাবি করেছে, গত মৌসুমের তিক্ত অভিজ্ঞতা এখনো ভুলেননি টাইগার পেসার। সূত্রটির ভাষ্য, ‘গত বছরের ক্ষত এখনো মোস্তাফিজের মনে তাজা। নিলামে দল না পেলে বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের মুখে পড়ার ভয় আছে। সমর্থকেরা তাকে অর্থলোভী বলেও কটাক্ষ করতে পারেন—এ কারণেই তিনি মিনি নিলামে নাম নিবন্ধন না করার সিদ্ধান্ত নিয়েছেন।’

আরও পড়ুন

সবসময় প্রত্যাশা ছিল জাতীয় দলে ফিরব

২৭ নভেম্বর ২০২৬

ওই সূত্র আরও জানিয়েছে, এর আগে পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন মোস্তাফিজ এবং আগামী মৌসুমেও তিনি দলটিতে ফিরতে পারেন। গত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সে সময় চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও কেকেআরের মধ্যে তাকে নিয়ে তীব্র দরকষাকষি হয়েছিল। শেষ পর্যন্ত বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলে দল পেয়েছিলেন তিনি।

কিন্তু ভারত ও বাংলাদেশের কূটনৈতিক টানাপড়েনের জেরে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। সেই ঘটনার জের ধরে নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশ দলকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলতে বাধ্য করেন তৎকালীন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। বাংলাদেশের বদলে বিশ্বকাপ খেলে স্কটল্যান্ড।

আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে বল বিকৃতির প্রস্তাব দিয়েছিলেন নাথান লায়ন!

২৭ নভেম্বর ২০২৬

আইপিএল ক্যারিয়ারে ৬০ ম্যাচে ৬৫ উইকেট নেওয়া ৩১ বছর বয়সী মোস্তাফিজ বর্তমানে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি২০) দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও দেখা যাবে তাকে। প্রথমবারের মতো তিনি এই লিগে খেলবেন মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে। মোস্তাফিজের জাতীয় দলের মিশন শুরু হবে ১ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে।

আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিতব্য আইপিএল মিনি নিলামের জন্য বাংলাদেশের ১২ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এই তালিকায় রয়েছেন তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, সাইফ হাসান, মাহেদি হাসান, শামীম হোসেন ও মোহাম্মদ রুবেল।

মোস্তাফিজুর রহমানআইপিএলআইপিএল নিলাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন