Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে বল বিকৃতির প্রস্তাব দিয়েছিলেন নাথান লায়ন!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৮
শেয়ার করুন:
পাকিস্তানের বিপক্ষে বল বিকৃতির প্রস্তাব দিয়েছিলেন নাথান লায়ন!

অস্ট্রেলীয় ক্রিকেটের কুখ্যাত স্যান্ডপেপারগেট কেলেঙ্কারির রেশ না কাটতেই মাত্র ছয় মাসের মাথায় আবারও বল বিকৃতির (বল টেম্পারিং) প্রস্তাব দিয়েছিলেন স্পিনার নাথান লায়ন—এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে। ২০১৮ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে বলের অবস্থা পরিবর্তনের জন্য মাঠে ‘মিন্ট’ বা চকলেট আনার পরামর্শ দিয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ কর্প-এর বরাত দিয়ে দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান জানিয়েছে, খ্যাতিমান সম্প্রচারকারী জেরার্ড হোয়াটলির এক অনুসন্ধানে কেপটাউন কেলেঙ্কারি ও এর পরবর্তী ঘটনাপ্রবাহের নতুন এই তথ্য সামনে আসে। প্রতিবেদনে বলা হয়েছে, লায়ন সেই প্রস্তাব করতেই তাকে কঠোর ভাষায় তিরস্কার করেছিলেন তৎকালীন অধিনায়ক টিম পেইন ও প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। এছাড়া ওই সফরেই টেস্ট অভিষিক্ত ওপেনার ট্রাভিস হেডও তাৎক্ষণিকভাবে লায়নের এমন প্রস্তাব নাকচ করে দেন।

আরও পড়ুন

সবসময় প্রত্যাশা ছিল জাতীয় দলে ফিরব

২৭ নভেম্বর ২০২৬

এর আগে ‘দ্য গ্রেড ক্রিকেটার’ পডকাস্টে সাবেক অস্ট্রেলীয় ব্যাটার উসমান খাজা আমিরাত সফরে বল বিকৃতির চেষ্টার বিষয়টি নিশ্চিত করেছিলেন। সে সময় তিনি কারও নাম প্রকাশ না করলেও জানিয়েছিলেন, অভিযুক্ত ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা সফরেও দলের অংশ ছিলেন। আজ শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে সেই ক্রিকেটার হিসেবে নাথান লায়নের নাম সামনে এলো। এ বিষয়ে বক্তব্য জানতে লায়নের ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

২০১৮ সালের মার্চে কেপটাউন টেস্টে শিরীষ কাগজ (স্যান্ডপেপার) দিয়ে বল ঘষতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েন ক্যামেরন ব্যানক্রফট। ওই ঘটনায় ব্যানক্রফটকে ৯ মাস এবং তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। সরে দাঁড়ান কোচ ড্যারেন লেম্যানও। পরবর্তী সময়ে ২০২১ সালে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে নাথান লায়ন দাবি করেছিলেন, কেপটাউনে শিরীষ কাগজ ব্যবহারের বিষয়ে তারা কিছুই জানতেন না।

আরও পড়ুন

আবারও আর্জেন্টিনায় খেলবেন মেসি!

২৭ নভেম্বর ২০২৬

সম্প্রতি উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর ২০১৮ সালের সেই পুরোনো ক্ষত আবারও দগদগে হয়ে উঠেছে। বইটিতে খাজা দাবি করেন, কেবল স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট নন, বল বিকৃতির বিষয়টি দলের সবাই জানতেন এবং এর সামষ্টিক দায় সবারই নেওয়া উচিত। এমনকি কেপটাউনের আগের টেস্টে এবং ২০১৭–১৮ অ্যাশেজেও বলের আকৃতি বিকৃত করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

খাজার এমন দাবিকে ‘সম্পূর্ণ বাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছিলেন বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। তবে এর পরপরই দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান-এ ৪ হাজার ৪৯৭ শব্দের এক দীর্ঘ কলামে খাজার বক্তব্যকেই সমর্থন করেন ব্যানক্রফট। তিনি লেখেন, দলের মিডিয়া ম্যানেজার কেট হাচিসন ছাড়া সতীর্থ ও কোচিং স্টাফদের প্রায় সবাই এই বেআইনি কৌশলের সঙ্গে একমত ছিলেন।

নাথান লায়নবল টেম্পারিংস্যান্ডপেপারগেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত