Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

আবারও আর্জেন্টিনায় খেলবেন মেসি!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৯
শেয়ার করুন:
আবারও আর্জেন্টিনায় খেলবেন মেসি!

আবারও আর্জেন্টিনার সবুজ গালিচায় দেখা যাবে লিওনেল মেসিকে! জাতীয় দল থেকে অবসরের পর এই প্রথম নিজ দেশের মাটিতে কোনো ম্যাচে খেলতে নামছেন ইন্টার মায়ামির এই মহাতারকা। দীর্ঘদিনের বন্ধু ও সাবেক জাতীয় দল সতীর্থ কার্লোস তেভেজের আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচে প্রধান অতিথি হিসেবে খেলবেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

আগামী ২০ ডিসেম্বর বুয়েনস এইরেসের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘এল অ্যাপাচে’খ্যাত তেভেজের এই বিদায়ী ম্যাচ। ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সাবেক এই স্ট্রাইকার পাঁচ বছর আগে পেশাদার ফুটবলকে বিদায় বললেও তার আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা এতদিন আটকে ছিল। অবশেষে বোকা জুনিয়র্সের ঘরের মাঠে আয়োজিত হতে যাওয়া এই বিশেষ ম্যাচে মেসির অংশগ্রহণের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তেভেজ।

আরও পড়ুন

জর্জিয়ায় স্টেডিয়ামে দর্শকদের পেটাল পুলিশ

২৭ নভেম্বর ২০২৬

আর্জেন্টাইন ভক্তদের জন্য এই ম্যাচ হতে যাচ্ছে এক আবেগঘন পুনর্মিলনীর মঞ্চ। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আর্জেন্টিনার আক্রমণভাগে জুটি বেঁধে খেলা মেসি ও তেভেজকে আরও একবার একসঙ্গে মাঠে দেখার বিরল সুযোগ পাবেন সমর্থকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ম্যাচটির প্রচারণায় মেসির ফেরার খবরটি ব্যাপক সাড়া ফেলেছে।

‘আদিওস অ্যাপাচে’ নামের এই বিদায়ী ম্যাচ বোকা জুনিয়র্স সমর্থকদের জন্য দারুণ উপলক্ষ। এ বছর ঘরোয়া ও মহাদেশীয় ফুটবলে দুর্দান্ত সাফল্য পাচ্ছে ক্লাবটি। এরই মধ্যে তারা কোপা সুদামেরিকানা জিতেছে এবং বার্ষিক পয়েন্ট তালিকার শীর্ষে আছে। এছাড়া কোপা আর্জেন্টিনা ও তর্নেও ক্লসুরার শিরোপার লড়াইয়েও টিকে আছে বোকা। এমন সফল একটি বছর উদ্‌যাপনের চূড়ান্ত উপলক্ষ হয়ে উঠতে যাচ্ছে তেভেজের এই বিদায়ী ম্যাচ।

আরও পড়ুন

মেসি নেই, আর্জেন্টিনার গ্যালারিও আর ভরছে না!

২৬ নভেম্বর ২০২৬

তেভেজের বর্ণাঢ্য ক্যারিয়ার—বিশেষ করে বোকা জুনিয়র্সের হয়ে কোপা লিবার্তাদোরেসসহ অসংখ্য শিরোপা জয়ের অবদানকে সম্মান জানাতেই এই আয়োজন। আর সেই মঞ্চে মেসির উপস্থিতি নিশ্চিতভাবেই লা বোম্বোনেরার গ্যালারি কানায় কানায় পূর্ণ করে তুলবে। জাতীয় দলের জার্সি তুলে রাখলেও প্রিয় তারকাকে আরেকবার দেশের মাটিতে ফুটবল বুট পায়ে দেখার জন্য মুখিয়ে আছেন আর্জেন্টাইন ফুটবলপ্রেমীরা।

লিওনেল মেসিকার্লোস তেভেজআর্জেন্টিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন