সিলেট টেস্ট
দুর্দান্ত জুটিতে হৃদয়ের রেকর্ড, মুশফিকের ৭ হাজার

সিলেট টেস্ট জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের শুরুতে দ্রুত দুই উইকেট হারানোর পর শতাধিক রানের জুটি গড়েছেন মুশফিকুর রহিম এবং তাওহীদ হৃদয়। দুজনের মধ্যে মুশফিক টেস্টে সাত হাজার রানের মাইলফলক পেরিয়ে গেছেন। হৃদয় প্রথম বাংলাদেশি হিসেবে গড়েছেন একই ম্যাচে ডাবল সেঞ্চুরি ও ফিফটির রেকর্ড।
রান তাড়ায় নেমে ৪০ রানের মধ্যে দুই ওপেনার তানজিদ হাসান (২১) এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে (১৪) হারায় বাংলাদেশ। এরপরই তৃতীয় উইকেটে জুটি গড়েন মুশফিক-হৃদয়। ইনিংসের ২০তম ওভারে ওয়ারিক্যানের বলে সিঙ্গেল নিয়ে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। এরপর বিশপকে বাউন্ডারি মেরে ৮১ বলে ফিফটি পূরণ করেন তাওহীদ হৃদয়। প্রথম ইনিংসে তিনি ২৪২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন। এর মাধ্যমে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে একই টেস্টের দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি ও ফিফটি করলেন তাওহিদ হৃদয়। ৪৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৫৩ রান। জয়ের জন্য এখনও ২১৬ রান প্রয়োজন।




