Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

৩ বছর পর ওয়ানডে দলে ইয়াসির রাব্বি

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ২০:১০
শেয়ার করুন:
৩ বছর পর ওয়ানডে দলে ইয়াসির রাব্বি

সংগৃহীত ছবি

তিন বছরের বেশি সময় পর ওয়ানডে দলে ডাক পেলেন ইয়াসির রাব্বি। চট্টগ্রামের এই ক্রিকেটার সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের এপ্রিলে। সম্প্রতি কাতারের দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে হংকংয়ের বিপক্ষে হাফসেঞ্চুরি করেছেন এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করেছেন নির্বাচকরা। লিটন কুমার দাসের নেতৃত্বে দলে আছেন পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, আলিস আল ইসলাম ও হাসান মাহমুদ। আলিস সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ ও হাসান মাহমুদ চোটের কারণে দলের বাইরে।

হংকংয়ের বিপক্ষে ৫১ বলে অপরাজিত ৭১ রানের ইনিংসই প্রায় সাড়ে তিন বছর পর ওয়ানডে দলে ফেরাল ইয়াসির রাব্বিকে। চলতি মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ, যা দেশের শীর্ষ ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতা, সেখানে মোহামেডানের হয়ে ৯ ম্যাচের ৭ ইনিংসে মাত্র ২০৭ রান করেছেন ইয়াসির। একই দলের হয়ে নাঈম শেখ ১১ ম্যাচ খেলে করেছেন ৪৭১ রান। এই পারফরম্যান্স তাকে ফিরিয়েছে জাতীয় দলে, নাঈম ফিরলেন ১৩ মাস পর। খালেদ আহমেদও সবশেষ ওয়ানডে খেলেছেন তিন বছর আগে।

ওয়ানডে দলে নাহিদ রানাকে ফিরে পাওয়ার আশা থাকলেও এই পেসারকে এখনই জাতীয় দলে পাচ্ছে না বাংলাদেশ। অস্ট্রেলিয়া থেকে চিকিৎসা শেষে ফেরার পর ওয়ার্কলোড বাড়ানোর প্রস্তুতি চলছে তার, খুব সম্ভবত টি-টোয়েন্টি সিরিজে মাঠে দেখা যেতে পারে এই স্পিডস্টারকে।

সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ ‘এ’ দল, যে দলের হয়ে সফর করেছিলেন নাইম শেখ। সেখানে দুই ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল, একমাত্র ম্যাচটিতে নাঈম করেছিলেন ৬০ রান। সেই ম্যাচে ৬১ ও হংকংয়ের বিপক্ষে ৮৬ রান করেও ওয়ানডে দলে আসতে পারেননি সাইফ হাসান, সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলে ছিলেন এই উদ্বোধনী ব্যাটার।

ডিসেম্বরের ১, ৪ ও ৭ তারিখে যথাক্রমে ইস্ট লন্ডন, গেবারা (সাবেক পোর্ট এলিজাবেথ) ও কেপটাউনে হবে তিনটি ওয়ানডে, তিনটিই দিবারাত্রির।

 

বাংলাদেশ স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহঅধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকাওয়ানডে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস