Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ক্যারিয়ারের নবম সেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক নাজমুল

স্পোর্টস রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১৪:৪৭
ক্যারিয়ারের নবম সেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক নাজমুল

ছবি: আগামীর সময়

মোহাম্মদ আব্বাসের করা ম্যাচের ৫৩তম ওভারের পর পর দুটো বলেই ক্রিকেটের সবচেয়ে আনন্দদায়ক এবং নিষ্ঠুর দুই অনুভূতির সঙ্গে পরিচয় হয়ে গেল নাজমুল হোসেন শান্ত'র। ২২ গজে ব্যাটসম্যানের জন্য শেষপর্যন্ত 'জীবন'টা যে স্রেফ একটা বলের স্থায়িত্বের, সেটাই বাংলাদেশের টেস্ট অধিনায়ক জানলেন নতুন করে।

আব্বাসের ওভারের প্রথম বলটায় চমৎকার কাভার ড্রাইভে বল সীমানা ছাড়া করে মেতে উঠেছিলেন ৯ম টেস্ট সেঞ্চুরির আনন্দে। পাকিস্তানের বিপক্ষে এর আগে হাফসেঞ্চুরিও ছিল না শান্ত'র। শুক্রবার ঢাকা টেস্টের প্রথম দিনে আব্বাসের বলে চার মেরে ৯৭ রান থেকে পৌঁছালেন ১০১ রানে। শুন্যে লাফিয়ে উঠে বুনো উল্লাস, বাতাসে ভাসিয়ে দিলেন উড়ন্ত চুম্বন। গ্যালারির দিকে ব্যাট তুলে অভিবাদন গ্রহণ করলেন বৈশাখের চড়া রোদ উপেক্ষা করেও মাঠে আসা দর্শকদের। ধারাভাষ্যকাররা তখন শান্ত'র গুণকীর্তনে ব্যস্ত।

আরও পড়ুন

পাকিস্তানকে হোয়াইটওয়াশের চিন্তা করেন না নাজমুল

০৭ মে ২০২৬

কিন্তু পরের বলেই পৃথিবী বদলে গেল শান্ত'র। আব্বাসের পরের বলটা গুড লেংথে পড়ে একটু ভেতরে ঢুকল। সেঞ্চুরির আনন্দে হয়তো স্নায়ু গুলোতে একটু ঢিল দিয়েছিলেন শান্ত, এক মুহূর্তের অসতর্কতাই বোলারের জন্য নিয়ে এল সুযোগ। ভেতরে ঢোকা বলটা খেলতে গিয়ে লাইন মিস করলেন শান্ত, ফিল্ডারদের জোরালো আপিলে আম্পায়ার নিরব। তখন শান মাসুদ সংকেত দিলেন রিভিউ নেয়ার। রিপ্লেতে টিভি আম্পায়ার দেখে নিলেন, বলটা শান্ত'র ব্যাটের কোনো স্পর্শ ছাড়াই সোজা গিয়ে লেগেছে প্যাডে। হক-আই দেখাল, বলটা গিয়ে লাগত স্টাম্পের ঠিক মাথায়। স্ক্রিন জুড়ে লাল দাগ, তার মানে সেঞ্চুরির পরের বলটাতেই মাঠ ছাড়তে হল শান্তকে। ১৩০ বলে ১০১ রানে বিদায় বাংলাদেশ অধিনায়কের। ১২টা চারের সঙ্গে শান্ত'র ব্যাট থেকে এসেছে দুটো ছক্কা। ভেঙ্গে গেল মুমিনুল হকের সঙ্গে তার ১৭০ রানের জুটিটাও।

আরও পড়ুন

এবার সাত থেকে পাঁচে উঠতে চান নাজমুল

০৭ মে ২০২৬

৩১ রানে ২ উইকেটের পতনের পর শান্ত আর মুমিনুল হাল ধরেছিলেন বাংলাদেশের ইনিংসের। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত আর কোনো উইকেটের পতন নেই। চা-বিরতির ঠিক আগের ওভারে শান্ত প্রথম বলে চার মেরে সেঞ্চুরি পূরণ করলেন। পরের পাঁচটা বল শান্ত-মুমিনুল খেলে কাটিয়ে দিলেই দিনের দ্বিতীয় সেশনটা উইকেটবিহীন কাটিয়ে দিতে পারত বাংলাদেশ। ১৫ ওভার বোলিং করে উইকেটবিহীন থাকা আব্বাস চা-বিরতির আগেই হানলেন মোক্ষম আঘাতটা। তুলে নিলেন শান্ত'র উইকেট। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে গত নভেম্বরেও একই পরিণতি হয়েছিল শান্ত'র। অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে সুইপ করে ডাবলস নিয়ে পূরণ করেছিলেন সেঞ্চুরি, ২ বল পর একই বোলারের বলে লেগবিফোর উইকেট। পাকিস্তানের বিপক্ষে আউট হয়ে গেলেন সেঞ্চুরি করার পরের বলেই।

ঢাকা টেস্টের আগে, চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটা ছিল জাতীয় দলে শান্ত'র সবশেষ ম্যাচ, ইনিংসটা ছিল ১০৫ রানের। প্রতিপক্ষ, বলের রঙ ও ভেন্যু; সব বদলেছে কিন্তু শান্ত'র নামের পাশে সেঞ্চুরি ঠিকই রয়ে গেছে। সেই সঙ্গে থেকে গেছে পুরানো অভিশাপটাও, সেঞ্চুরির পর তার আয়ূ যে খুব বেশিক্ষণ নয়!

নাজমুল হোসেন শান্তবাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজবাংলাদেশ-পাকিস্তান সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে