বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল দিল অস্ট্রেলিয়া
- আছেন কনস্টাস ও ফিলিপে

সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ২৩ বছর পর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট ম্যাচে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড সভাপতি একাদশ। বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচের দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগস্টের ৬-৮ মারারা ক্রিকেট গ্রাউন্ড, ডারউইনে হবে তিন দিনের ম্যাচটি। এই ম্যাচ খেলার জন্য দলে ডাক পেয়েছেন ১৪ জন, যাদের ভেতর টেস্ট খেলার অভিজ্ঞতা আছে ৩ জনের। তারা হচ্ছেন জশ ফিলিপে, কার্টিস প্যাটারসন ও স্যাম কনস্টাস।
মাত্র দ্বিতীয়বারের মত ও ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরের জন্য এখনো দল ঘোষণা করেননি নির্বাচকরা। কারণ নাহিদ রানার চোট, এবাদত হোসেনের পিতৃত্বকালীন ছুটি, লিটন দাসের চোট সহ বেশ কয়েকজন খেলোয়াড়ের ব্যপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি। তবে অস্ট্রেলিয়া এরই মধ্যে ঘোষণা করে দিয়েছে তাদের টেস্ট দল। শুধু তাই নয়, প্রস্তুতি ম্যাচের দলও ঘোষণা করে দিল সিএ। দলে আছেন; ক্যাম্পবেল কেলাওয়ে, ক্যাম্পবেল থম্পসন, কোরি রাচ্চিসিওলি, হান্না জ্যাকবস, জেইক ডারান,জার্সিস ওয়াডিয়া,জশ ফিলিপে, কার্টিস প্যাটারসন,স্যাম কনস্টাস, ট্যাগ ওয়াইলি,টম মেনজিস, টম রজার্স, জাভিয়ের ক্রোন,নোয়া ম্যাকফাডেন।
ম্যাচটি দলে ১৩ জন করে খেলোয়াড় নিয়ে খেলবে দুই দল, তাই থাকবে না প্রথম শ্রেণীর ম্যাচ এর মর্যাদা।




