Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাংলাদেশ দলে জয়ের সুবাস, হোয়াইটওয়াশের মুখে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৭:৩৯
বাংলাদেশ দলে জয়ের সুবাস, হোয়াইটওয়াশের মুখে পাকিস্তান

সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান মুশফিকুর রহিম।

সিলেট টেস্টের তৃতীয় দিনেই জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। ঢাকা টেস্টে ১০৪ রানে পরাজিত পাকিস্তান সিলেটে আরও বড় পরাজয়ের মুখে। পাকিস্তানের সামনে জয়ের জন্য ৪৩৭ রানের বিশাল টার্গেট দিয়েছে টিম টাইগার। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম, যা দেশের হয়ে সর্বোচ্চ। জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে পাকিস্তানকে। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, যা ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। ম্যাচ ড্র করতে হলেও আরও দুই দিন ব্যাট করতে হবে পাকিস্তানকে। আগামী দুই দিন নিশ্চয়ই বৃষ্টির জন্য প্রার্থনা করবে অতিথিরা। 

২৬.৪ ওভারে ৩ উইকেটে ১১০ রানে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। তৃতীয় দিন সকালে আর পাঁচ রান যোগ করেই খুররম শেহজাদের বলে এলবিডব্লিউ হয়ে যান ৪৬ বলে ১৫ রান করা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর লিটন দাসের সঙ্গে পঞ্চম উইকেটে ১৮৮ বলে ১২৩ রানের দারুণ এক জুটি গড়েন মুশফিক। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো লিটন এদিনও তিন অঙ্কের পথে ছুটছিলেন। ৫৫ রানে একবার জীবন পেয়েও ৬৯ রানে হাসান আলীর বলে ক্যাচ দিয়ে আউট হয়ে যান।

আরও পড়ুন

টেস্টে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরির মালিক মুশফিক

১৮ মে ২০২৬

তবে মুশফিক ভুল করেননি। প্রথম ইনিংসে টেইল এন্ডারদের নিয়ে লিটন দাস যে লড়াইটা করেছিলেন, এদিন মুশফিককে নামতে হয় সেই লড়াইয়ে। তুলে নেন সেঞ্চুরি। তাইজুলকে সঙ্গী করে আব্বাসকে বাউন্ডারি মেরে ১৭৮ বলে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নেন, যা টেস্টে বাংলাদেশের হয়ে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড। ১৩ সেঞ্চুরি নিয়ে দুইয়ে নেমে গেলেন মুমিনুল হক। তিনে আছেন তামিম ইকবাল (১০), চারে নাজমুল হোসেন শান্ত (৯) এবং পাঁচে লিটন দাস (৬)।

এই ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান মুশফিক। ২১ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা মুশফিক তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। মিরাজ এবারও রান পাননি। আউট হয়েছেন ১৯ রানে। তবে মুশফিককে দারুণ সঙ্গ দিয়েছেন ৫১ বলে ২২ রান করা তাইজুল ইসলাম। সপ্তম উইকেটে দুজনে গড়েছেন ৭৭ রানের জুটি। শেষ পর্যন্ত মুশফিক ২৩৩ বলে ১২ চার ১ ছক্কায় ১৩৭ রানে থামেন। বাংলাদেশ অলআউট হয় ৩৯০ রানে। পাকিস্তানের সামনে জয়ের জন্য টার্গেট ৪৩৭ রান।

দিনের শেষবেলায় পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল। দুই ওভার ব্যাট করে কোনো রান তুলতে পারেনি। আলো কমে আসায় দিনের খেলার সমাপ্তি টানা হয়। টেস্টে পাকিস্তান সর্বোচ্চ ৩৭৭ রান তাড়া করে জিতেছিল ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে। বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০২১ সালে চট্টগ্রামে তারা ৩৯৫ রান তাড়া করে জিতেছিল।

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজবাংলাদেশ-পাকিস্তান সিরিজসিলেট টেস্টমুশফিকুর রহিম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা