Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

জাতীয় দল

সূর্যবংশীর আগমনে সূর্যকুমারের বিদায়, অধিনায়ক শ্রেয়াস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৪:২৬
সূর্যবংশীর আগমনে সূর্যকুমারের বিদায়, অধিনায়ক শ্রেয়াস

সংগৃহীত ছবি

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতের জাতীয় দলে ডাক পেয়েছেন ১৫ বছরের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। আজ শনিবার প্রধান নির্বাচক অজিত আগারকার ও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এক যৌথ সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর এবং এশিয়ান গেমসের দল ঘোষণা করেন। এতে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারিয়ে দল থেকেই বাদ পড়েছেন সূর্যকুমার যাদব। নতুন অধিনায়ক হয়েছেন শ্রেয়াস আইয়ার।

ভারতের এই দলের সবচেয়ে বড় চমক সূর্যবংশী। আইপিএল মাতানো এই কিশোর এবার কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙার পথে। আজ থেকে প্রায় ৩৭ বছর আগে ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল টেন্ডুলকারের। এতদিন পর্যন্ত সেটাই ছিল ভারতের পুরুষ সিনিয়র ক্রিকেট দলের ইতিহাসে সর্বকনিষ্ঠ অভিষেকের রেকর্ড।

আরও পড়ুন

সূর্যবংশীর জাতীয় দলে অভিষেক নিয়ে যা বলছে বিসিসিআই

০১ জুন ২০২৬

এবার ক্রিকেট ঈশ্বরের সেই ঐতিহাসিক রেকর্ড ভেঙে দেওয়ার দ্বারপ্রান্তে ১৫ বছরের সূর্যবংশী। আগামী ২৬ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পেলেই ভারতের ক্রিকেট ইতিহাসে এক নতুন মহাকাব্য লিখবেন এই বিস্ময় বালক। সদ্য সমাপ্ত আইপিএল ২০২৬-এ রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ৭৭৬ রান করেছেন বৈভব। জিতেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকের পুরস্কার। শুধু তাই নয়, এক মৌসুমে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম দানব ক্রিস গেইলের সবচেয়ে বেশি ছক্কা মারার কীর্তিও ভেঙে দিয়েছেন এই কিশোর।

নতুন অধিনায়কের নেতৃত্বাধীন ভারতের টি-টোয়েন্টি দলে বেশ কয়েকজন তারকা বাদ পড়েছেন। ফর্মহীনতার কারণে ঘরের মাঠে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক সূর্যকুমার যাদবকে দল থেকেই বাদ দেওয়া হয়েছে। আরও বাদ পড়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং জসপ্রিত বুমরা। অবশ্য বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই। তাকে রাখা হয়েছে এশিয়ান গেমসের দলে।

আরও পড়ুন

সূর্যবংশীকে ‘নতুন ছক্কা মেশিন’ বললেন ক্রিস গেইল

২৮ মে ২০২৬

আগামী ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ শেষে ১ থেকে ১১ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।

আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিশান, শিবম দুবে, তিলক বর্মা (সহ-অধিনায়ক), নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মোহাম্মদ সিরাজ, হার্ষিত রানা, আর্শদীপ সিং, প্রিন্স যাদব ও বৈভব সূর্যবংশী।

এশিয়ান গেমসের স্কোয়াডে বুমরা: ভারতের এশিয়ান গেমস স্কোয়াড: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), সঞ্জু স্যামসন, ইশান কিশান, শিবম দুবে, তিলক বর্মা, নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, হার্ষিত রানা, আর্শদীপ সিং, বৈভব সূর্যবংশী ও জাসপ্রিত বুমরা।

বৈভব সূর্যবংশীসূর্যকুমার যাদবশ্রেয়স আইয়ার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    ‘গল্প সাজাচ্ছে’ বহু বাংলাদেশি, উদ্দেশ্য যুক্তরাজ্যে আশ্রয় লাভ

    ‘গল্প সাজাচ্ছে’ বহু বাংলাদেশি, উদ্দেশ্য যুক্তরাজ্যে আশ্রয় লাভ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৭

    কন্যাসন্তানের বাবা হলেন গায়ক তানজীব সারোয়ার

    কন্যাসন্তানের বাবা হলেন গায়ক তানজীব সারোয়ার

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪০

    advertiseadvertise