Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

সূর্যবংশীকে ‘নতুন ছক্কা মেশিন’ বললেন ক্রিস গেইল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ১২:১১
সূর্যবংশীকে ‘নতুন ছক্কা মেশিন’ বললেন ক্রিস গেইল

সংগৃহীত ছবি

আইপিএলের এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ২৯ বলে ৯৭ রানের এক টর্নেডো ইনিংস খেলেছেন রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মাত্র ৩ রানের জন্য ক্রিস গেইলের করা আইপিএলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙতে না পারলেও ভেঙে চুরমার করেছেন খোদ ‘ইউনিভার্স বস’ গেইলের এক যুগ পুরনো এক ঐতিহাসিক রেকর্ড। সূর্যবংশীর এমন অতিমানবীয় ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে ক্যারিবীয় কিংবদন্তি তাকে বিশ্ব ক্রিকেটের ‘নতুন সিক্স মেশিন’ আখ্যা দিয়েছেন।

হায়দরাবাদের শক্তিশালী বোলিং লাইনআপকে তুলাধোনা করে ২৯ বলে ৫টি চার ও ১২টি ছক্কায় ৯৭ রানের ইনিংস খেলেন সূর্যবংশী। তার স্ট্রাইকরেট ছিল প্রায় ৩৩৫! এই ইনিংসের পর ইনস্টাগ্রামে সূর্যবংশীর প্রশংসা করে গেইল লিখেছেন, ‘অসাধারণ বৈভব সূর্যবংশী! আইপিএলের নতুন সিক্স মেশিন। ভাগ্য সহায় ছিল না, তবে তুমি একদিন ঠিকই ওখানে (সেঞ্চুরিতে) পৌঁছে যাবে।’

আরও পড়ুন

সূর্যবংশীকে এখনই টেস্ট ক্রিকেটে চান না সৌরভ

২৭ মে ২০২৬

২০১২ সালের আইপিএলে ক্রিস গেইল এক আসরে সর্বোচ্চ ৫৯টি ছক্কা মারার কীর্তি গড়েছিলেন। দীর্ঘ ১৪ বছর পর গেইলের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন সূর্যবংশী। চলতি আসরে ১৫ ইনিংসে তার ছক্কার সংখ্যা এখন ৬৫টি, যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই যেকোনো একটি টুর্নামেন্টে কোনো ব্যাটারের সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড। শুধু তাই নয়, গেইলের এক ইনিংসে ১০ বা তার বেশি ছক্কা মারার রেকর্ডেও ভাগ বসিয়েছেন এই বাঁহাতি ওপেনার। আইপিএলের ইতিহাসে গেইলের মতো সূর্যবংশীও এখন চারবার এক ইনিংসে ১০টির বেশি ছক্কা মারার নজির গড়লেন, যার মধ্যে তিনটিই এসেছে চলতি মৌসুমে।


হায়দরাবাদের বিপক্ষে এই এক ইনিংস দিয়েই রেকর্ড বই ওলটপালট করে দিয়েছেন সূর্যবংশী। পাওয়ারপ্লেতে ৮টি ছক্কা মেরে তিনি ২০০৮ সালে সনথ জয়সূরিয়ার মারা ৭টি ছক্কার রেকর্ড ভেঙেছেন। চলতি আসরে শুধু পাওয়ারপ্লেতেই তিনি তুলেছেন ৪৯০ রান, যা ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের করা ৪৬৭ রানের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরি করে সুরেশ রায়নার (২০১৪) করা আইপিএল প্লে-অফের যৌথ দ্রুততম ফিফটির রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

এ ছাড়া আন্তর্জাতিক ম্যাচ না খেলা (আনক্যাপড) ব্যাটার হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ রানের ক্ষেত্রে নিজের ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়ালের ২০২৩ সালের রেকর্ড (৬২৫ রান) ভেঙে দিয়েছেন সূর্যবংশী। এখন তার সংগ্রহ ৬৮০ রান। সূর্যবংশীর বিস্ফোরক ইনিংসের দিনে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৯২ রানের বিশাল জয় পেয়েছে রাজস্থান। আগামীকাল শুক্রবার ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে।

বৈভব সূর্যবংশীক্রিস গেইলআইপিএল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ