Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

সূর্যবংশীর জাতীয় দলে অভিষেক নিয়ে যা বলছে বিসিসিআই

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১১:১৬
সূর্যবংশীর জাতীয় দলে অভিষেক নিয়ে যা বলছে বিসিসিআই

সংগৃহীত ছবি

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কাল রাতে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তবে আরসিবির এই টানা দ্বিতীয় শিরোপা জয়ের উৎসবের মধ্যেও ভারতীয় ক্রিকেট মহলে সবচেয়ে বড় আলোচনা চলছে এক ১৫ বছর বয়সী কিশোরকে নিয়ে। তিনি রাজস্থান রয়্যালসের ব্যাটার বৈভব সূর্যবংশী।

মাত্র ১৫ বছর ৬৫ দিন বয়সে আইপিএলের এক আসরে সর্বোচ্চ ৭৭৬ রান করে ইতিহাস গড়েছেন বিহারে জন্ম নেওয়া এই বিস্ময়বালক। টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জিতে নিয়েছেন ‘অরেঞ্জ ক্যাপ’ বা সর্বোচ্চ রানসংগ্রাহকের পুরস্কার। এরপর থেকেই ক্রিকেটপাড়ায় জোর গুঞ্জন—তবে কি খুব দ্রুতই ভারতের জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে এই কিশোরের? এই বিতর্ক ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। @বৈ

আরসিবির শিরোপা জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিসিআইয়ের বর্তমান সচিব দেবজিৎ সাইকিয়া আরসিবিকে অভিনন্দন জানানোর পাশাপাশি আলাদাভাবে প্রশংসা করেন বৈভব সূর্যবংশীর। বৈভবের জাতীয় দলে অভিষেক ও ভবিষ্যৎ নিয়ে বোর্ডের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, 'বৈভব সূর্যবংশী এক অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়। ওর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। ক্রিকেটের সর্বোচ্চ স্তরে (জাতীয় দলে) পৌঁছানোর জন্য বৈভবের যা কিছু প্রয়োজন, বিসিসিআই তার সবকিছুই করবে।'

বোর্ডের এই মন্তব্য স্পষ্ট করে দিয়েছে যে বৈভবকে এখনই হুট করে জাতীয় দলে ডেকে চাপে ফেলার পক্ষে নয় বিসিসিআই। বরং যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচর্যা করে তাকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করাই বোর্ডের মূল লক্ষ্য।

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন বৈভব। ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করা যেকোনো অভিজ্ঞ ব্যাটারের জন্যও স্বপ্নের মতো। এর আগে সবচেয়ে কম বয়সে অরেঞ্জ ক্যাপ জেতার রেকর্ডটি ছিল গুজরাটের সাই সুদর্শনের (২০২৫ সালে ২৩ বছর ২৩১ দিন) এবং তার আগে ২০২৩ সালে এই রেকর্ড গড়েছিলেন শুভমান গিল (২৩ বছর ২৬৩ দিন)। মাত্র ১৫ বছর বয়সেই সেই রেকর্ড নিজের করে নিলেন বৈভব।

রবিবারের মেগা ফাইনালে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে আরসিবির বোলিং তোপে মাত্র ১৫৫ রানেই থমকে যায় গুজরাট টাইটান্সের ইনিংস। ওয়াশিংটন সুন্দরের ৫০ রানের ওপর ভর করে ৮ উইকেটে ১৫৫ রান তোলে গুজরাট। আরসিবির হয়ে রাসিখ দার সালাম ৩টি এবং ভুবনেশ্বর কুমার ২টি উইকেট নেন।

১৫৬ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ওপেনার ভেঙ্কটেশ আয়ারের (৩২) সঙ্গে দুর্দান্ত শুরু করেন বিরাট কোহলি। মাঝে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে আরসিবি কিছুটা চাপে পড়লেও এক প্রান্ত আগলে রেখে ৪২ বলে ৭৫ রানের হার-না-মানা ইনিংস খেলে দলকে ২ ওভার বাকি থাকতেই জয় এনে দেন কোহলি। এই জয়ের ফলে ছেলেদের আইপিএলে ২টি এবং মেয়েদের ডব্লিউপিএল-এর ২টিসহ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মোট ৪টি ট্রফি হলো আরসিবির।

আইপিএলবৈভব সূর্যবংশীবিসিসিআই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    ‘গল্প সাজাচ্ছে’ বহু বাংলাদেশি, উদ্দেশ্য যুক্তরাজ্যে আশ্রয় লাভ

    ‘গল্প সাজাচ্ছে’ বহু বাংলাদেশি, উদ্দেশ্য যুক্তরাজ্যে আশ্রয় লাভ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৭

    কন্যাসন্তানের বাবা হলেন গায়ক তানজীব সারোয়ার

    কন্যাসন্তানের বাবা হলেন গায়ক তানজীব সারোয়ার

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪০

    advertiseadvertise