Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
২১০০ কবর খুঁড়েছেন জাকির
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বিসিএলে বিদেশি ক্রিকেটার, তিন ফরম্যাটের জন্য এক দল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১৮:৩২
বিসিএলে বিদেশি ক্রিকেটার, তিন ফরম্যাটের জন্য এক দল

ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের সঙ্গে এ নিয়ে একাধিক আলোচনা করেছে বিসিবি। নতুন কাঠামো অনুযায়ী, তিন ফরম্যাটের ক্রিকেটকে এক ছাতার নিচে এনে একটি দলের অধীনে পরিচালনা করা হবে এবং বিদেশি ক্রিকেটারদেরও একই কাঠামোর অংশ হিসেবে খেলানো হবে।

প্রস্তাবিত পরিকল্পনায় ছয়টি ফ্র্যাঞ্চাইজির প্রতিটি দলে তিন ফরম্যাট মিলিয়ে প্রায় ২৫ জন ক্রিকেটার থাকবে। একটি নিলামের মাধ্যমে দল গঠনের পর সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে কোন ক্রিকেটার দীর্ঘ পরিসরের ক্রিকেট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে খেলবেন। তিন ফরম্যাটে ছয়টি দলের জন্য মোট ১৮ জন বিদেশি ক্রিকেটার রাখার পরিকল্পনা রয়েছে—প্রতি দলে তিনজন করে।

তবে কোন দেশের ক্রিকেটার কোন ফরম্যাটে খেলবেন, তা সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে। কোনো ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি ও ওয়ানডের জন্য ক্রিকেটার দিতে আগ্রহ দেখাতে পারে। আবার অন্য কোনো বোর্ড দীর্ঘ পরিসরের ক্রিকেটের জন্য খেলোয়াড় দিতে পারে। পাশাপাশি ‘এক্সচেঞ্জ প্রোগ্রাম’-এর আওতায় বাংলাদেশি ক্রিকেটারদেরও ইংল্যান্ডে গিয়ে স্থানীয় ক্রিকেটে খেলা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

বিসিবির পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, ‘বিসিএলকে নতুন কাঠামো দিয়ে একটি প্যাকেজের অধীনে আনতে চাচ্ছি। তিন ফরম্যাট এই প্যাকেজের অংশ। সামনের মৌসুম থেকেই এ উদ্যোগ চালু হবে। এই আসরে বিদেশি ক্রিকেটার থাকবে। আমরা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আলোচনা করেছি। তারা তিনজন করে ক্রিকেটার পাঠাবে, সেই ক্রিকেটাররা যে কোনো ফরম্যাটে খেলতে পারে। আবার আমাদের বিসিএলের তিন ফরম্যাটের তিনজন সেরা ক্রিকেটার ইংল্যান্ডে গিয়ে স্থানীয় ক্রিকেট খেলবে এ-ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে আলোচনা হয়েছে।’

নতুন পরিকল্পনায় তিন ফরম্যাটের জন্য আলাদা দল নয়, একই ফ্র্যাঞ্চাইজির অধীনে পুরো ক্রিকেট কাঠামো পরিচালিত হবে। ফ্র্যাঞ্চাইজিগুলো দল পরিচালনা, ক্রিকেটারদের পারিশ্রমিক, ভ্রমণ ও টিএ-ডিএর খরচ বহন করবে; বিসিবি বহন করবে অপারেশনাল খরচ। সেপ্টেম্বরে নতুন মৌসুম থেকেই এই কাঠামো চালুর লক্ষ্য বিসিবির। এতে করে একেকটা ফ্র্যাঞ্চাইজিতে প্রায় আড়াই কোটি টাকা খরচ হবে ৫০ দিনের ক্রিকেটে তিন ইভেন্টে। ফলে বিসিবির ১৫ কোটি টাকা এই খাতে বাড়তি খরচ থেকে বেঁচে যাবে।

চার দিনের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) অবশ্য বর্তমান বিভাগীয় কাঠামোতেই থাকবে। তবে বিসিএল, ওয়ানডে ও টি-টোয়েন্টি প্রতিযোগিতাকে একটি অভিন্ন ব্র্যান্ড ও প্যাকেজের আওতায় এনে ছয়টি ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে পরিচালনার পরিকল্পনা চলছে। একই নামের অধীনে তিন ফরম্যাটের প্রতিযোগিতা আয়োজন করে ঘরোয়া ক্রিকেটকে আরও বাণিজ্যিক ও আকর্ষণীয় করাই বিসিবির লক্ষ্য।


বিসিবিবাংলাদেশ ক্রিকেট লিগন্যাশনাল ক্রিকেট লিগবাংলাদেশ ক্রিকেট
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৯ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    ইংল্যান্ড
    ০
    ২০ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    বিস্ময়ের শতবর্ষী কাইজেলিয়া

    বিস্ময়ের শতবর্ষী কাইজেলিয়া

    ১৭ জুলাই ২০২৬, ০৩:৩২

    ফাতেমা হত্যারহস্য উদঘাটন, ৮৭ সিসিটিভি ফুটেজে মিলল ক্লু

    ফাতেমা হত্যারহস্য উদঘাটন, ৮৭ সিসিটিভি ফুটেজে মিলল ক্লু

    ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৭

    সরকারকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে

    সরকারকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২৫

    আলোচনার আগেই কার্গো হ্যান্ডলিংয়ে উন্নতি চায় ইইউ

    আলোচনার আগেই কার্গো হ্যান্ডলিংয়ে উন্নতি চায় ইইউ

    ১৭ জুলাই ২০২৬, ০৫:০২

    বাংলাদেশে নতুন করে দারিদ্রঝুঁকিতে ১২ লাখ মানুষ

    বাংলাদেশে নতুন করে দারিদ্রঝুঁকিতে ১২ লাখ মানুষ

    ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৩

    দেখা যাক

    দেখা যাক

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২৩

    বিছানায় স্বামীর মরদেহ ও রক্তাক্ত সন্তান, পাশেই ফোনে মগ্ন স্ত্রী

    বিছানায় স্বামীর মরদেহ ও রক্তাক্ত সন্তান, পাশেই ফোনে মগ্ন স্ত্রী

    ১৭ জুলাই ২০২৬, ০০:২৪

    ২১০০ কবর খুঁড়েছেন জাকির

    ২১০০ কবর খুঁড়েছেন জাকির

    ১৭ জুলাই ২০২৬, ০২:৪৫

    সোয়া লাখ কোটি টাকার রাজস্ব একাই দেয় চট্টগ্রাম

    সোয়া লাখ কোটি টাকার রাজস্ব একাই দেয় চট্টগ্রাম

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২২

    একদিন তোমাদের শহরও হবে ডাস্টবিন

    একদিন তোমাদের শহরও হবে ডাস্টবিন

    ১৭ জুলাই ২০২৬, ০৩:১২

    যে অঙ্কে বদলাচ্ছে না সরকারি গাড়ি সুবিধা

    যে অঙ্কে বদলাচ্ছে না সরকারি গাড়ি সুবিধা

    ১৭ জুলাই ২০২৬, ১০:৪৬

    গাইবান্ধায় এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় তোলপাড়

    গাইবান্ধায় এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় তোলপাড়

    ১৭ জুলাই ২০২৬, ০১:১৮

    সুতরাং

    সুতরাং

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২১

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    ১৭ জুলাই ২০২৬, ০৭:৫০

    জনসমুদ্রে ‘ঘনঘটা’, নাচের ঢেউয়ে ভাসল চারুকলা

    জনসমুদ্রে ‘ঘনঘটা’, নাচের ঢেউয়ে ভাসল চারুকলা

    ১৭ জুলাই ২০২৬, ১৩:৫৯

    advertiseadvertise