Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

রাঁচিতে রান বন্যা

২৪৯ তাড়া করে টি-টোয়েন্টি জিতল ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:২২
২৪৯ তাড়া করে টি-টোয়েন্টি জিতল ওয়েস্ট ইন্ডিজ

সংগৃহীত ছবি

রান উৎসবই হল রাঁচিতে। ভারতের ২৪৯ রানের পাহাড় টপকে ওয়েস্ট ইন্ডিজ জিতল ৬ উইকেটে। তাও ৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা। এত বড় স্কোর করেও সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হেরে ভারত অধিনায়ক শ্রেয়াস আইয়ার বললেন,‘এই ফরম্যাটে কোন রানই নিরাপদ নয়।’


৪৫ বলে সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক শাই হোপ। তাতে পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।


৩৩ ছক্কা আর ৫০১ রানের ম্যাচ জিতে রেকর্ডও গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে ক্যারিবীয়দের ২৫৯ রানের লক্ষ্য ছুঁয়ে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।


রাঁচিতে মায়াঙ্ক যাদবের প্রথম ওভারেই ২ উইকেট হারিয়ে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। ষষ্ঠ ওভারে রোভমান পাওয়েলও ফেরেন ২৪ করে। তখন ক্রিকইনফোতে ভারতের জয়ের সম্ভাবনা দেখাচ্ছিল ৯৪ শতাংশ। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ফিরে আসে শেরফান রাদারফোর্ডকে নিয়ে হোপের ৯ ওভারে ১২০ রানের জুটিতে। ৩৭ বলে ৭ ছক্কায় ৮৪ রান করে ফেরেন রাদারফোর্ড। তখনও ৩৫ বলে ৭২ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের।


তবে রোমারিও শেফার্ডকে নিয়ে ২৬ বলে ৭৪ রানের জুটিতে রোমাঞ্চকর জয় এনে দেন হোপ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি করেন হোপ। ৪৫ বলে ৬ বাউন্ডারি ও ৯ ছক্কায় তিনি অপরাজিত ছিলেন ১০২ রানে। শেফার্ড করেন ১৩ বলে অপরাজিত ৩৪।

সংখ্যায় রাঁচির দ্বিতীয় টি-টোয়েন্টি
২৫০
টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানতাড়া করে জয়ের রেকর্ড। আগের সেরা ছিল ২০২৩ সালে সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ২৫৯।
৪
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ২৫০ বা তার বেশি রান করেছে ৪ বার। ইংল্যান্ডের সঙ্গে এটি যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। ভারত সাতবার ২৫০-এর বেশি রান করেছে।
৫০১
রাঁচিতে ৩৮.৩ ওভারে দুই দল মিলে করেছে ৫০১ রান, যা টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ। তিন বছর আগে সেঞ্চুরিয়নে দক্ষিণ ও ওয়েস্ট ইন্ডিজের ৫১৭ রান এই ফরম্যাটে সর্বোচ্চ।
৪৫
শাই হোপের সেঞ্চুরি করতে খেলেছেন ৪৫ বল, যা পুরুষদের টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় দ্রুততম। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জনসন চার্লস ৩৯ বলে করেছিলেন দ্রুততম সেঞ্চুরি।
৩৮২
ভারত ও ওয়েস্ট ইন্ডিজ বাউন্ডারি থেকে করেছে ৩৮২ রান, যা টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ। কেবল ওয়েস্ট ইন্ডিজই করেছে ২০৪ রান, যা টি-টোয়েন্টিতে তাদের সর্বোচ্চ এবং রানতাড়ায় কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ (২০২৫ সালে জিব্রাল্টারের বিপক্ষে বুলগেরিয়ার ২১৪ রানের পর)।
২০
রাঁচিতে ওয়েস্ট ইন্ডিজ মেরেছে ২০টি ছক্কার, যা টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে যেকোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৬ সালে লডারহিলে তারা হজম করেছিল ২১টি ছক্কা।


ওয়েস্ট ইন্ডিজভারতটি-টোয়েন্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির