Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

টানা তৃতীয়বার আইপিএলের সঙ্গে একই সময়ে পিএসএল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৮:২৬
টানা তৃতীয়বার আইপিএলের সঙ্গে একই সময়ে পিএসএল

সংগৃহীত ছবি

টানা তৃতীয় বছরের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বৃহস্পতিবার পিএসএলের ১২তম আসরের সূচি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২০২৭ সালের পিএসএল শুরু হবে ১৮ মার্চ, ফাইনাল হবে ২ মে। ২০২৬ সালে ছয় দল থেকে আট দলে সম্প্রসারিত হওয়ার পর টানা দ্বিতীয় মৌসুমে আট ফ্র্যাঞ্চাইজিই খেলবে। ১ সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত পিএসএলের গভর্নিং কাউন্সিলের সভায় আট ফ্র্যাঞ্চাইজির মালিক ও প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এই সময়সূচি চূড়ান্ত করা হয়।

এর ফলে আবারও বছরের একই সময়ে মাঠে গড়াবে পিএসএল ও আইপিএল। ২০২৫ ও ২০২৬ সালেও মার্চ-মে সময়ে পাশাপাশি অনুষ্ঠিত হয়েছিল দুই ফ্র্যাঞ্চাইজি লিগ। এতে খেলোয়াড়, দর্শক, সম্প্রচার এবং বাণিজ্যিক আগ্রহের ক্ষেত্রে দুই টুর্নামেন্টের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছিল।

২০২৬ সালে পিএসএল হয়েছিল ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত। একই সময়ে আইপিএল অনুষ্ঠিত হয় ২৮ মার্চ থেকে ৩১ মে। ফলে দুই লিগের সূচির বড় একটি অংশ একই সময়ে পড়েছিল।

২০২৭ সালেও দীর্ঘ সময় ধরে দুই টুর্নামেন্টের সূচি একসঙ্গে চলার সম্ভাবনা রয়েছে। বর্তমান সূচি অনুযায়ী, ২০২৭ সালের আইপিএল ১০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত হওয়ার কথা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চূড়ান্ত সূচি এখনো নিশ্চিত হয়নি।

পিএসএলের জন্য অবশ্য সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেই নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে। ২০২৬ সালে আট দলের ফরম্যাট চালুর পাশাপাশি খেলোয়াড় ড্রাফটের পরিবর্তে প্রথমবারের মতো নিলাম আয়োজন করা হয়। ফাইনালে অভিষেক হওয়া হায়দরাবাদ কিংসমেনকে হারিয়ে শিরোপা জেতে পেশোয়ার জালমি। গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৩২ হাজার ৪৬১ দর্শকের উপস্থিতিও ছিল পিএসএলের রেকর্ড।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি মনে করেন, এই ধারাবাহিকতা পিএসএলকে আরও এগিয়ে নিতে পারে, ‘এইচবিএল পিএসএল ১১ বিশ্বকে দেখিয়েছে এই লিগ কতটা সক্ষম। এটি পুরো জাতিকে মুগ্ধ করেছে। এইচবিএল পিএসএল ১২ আরও উচ্চ মানদণ্ড তৈরি করবে।’

সূচি চূড়ান্ত হওয়ার পর এখন ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর খেলোয়াড় ধরে রাখা, সরাসরি চুক্তি, ট্রেড ও নিলামের দিকে। এরপর আট দল শুরু করবে নতুন মৌসুমের প্রস্তুতি। যে মৌসুমেও আইপিএলের সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পিএসএল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগপাকিস্তান সুপার লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট