সিরিজ হেরে র্যাংকিংয়ে পেছালো বাংলাদেশ

সংগৃহীত ছবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে ১-০ তে সিরিজ হেরেছে বাংলাদেশ। এই হারের পর আইসিসি র্যাংকিংয়েও পেছালো টাইগাররা। সিরিজ শুরুর আগে ষষ্ঠ অবস্থানে থাকলেও দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ এখন ৮ম স্থানে।
আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং এখন ৭৩। এর ফলে ২ ধাপ পিছিয়েছে তারা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ এগিয়েছে ২ ধাপ। সিরিজ শুরুর আগে ৮ম স্থানে থাকা উইন্ডিজরা ৭৮ রেটিং নিয়ে ২ ধাপ উন্নতি করে উঠে গেছে ৬ষ্ঠ স্থানে।
দুই ম্যাচের টেস্ট সিরিজটা বাংলাদেশের জন্য ছিল হতাশার। মিরপুর টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে সিলেটে ড্র করেছে বাংলাদেশ। উইন্ডিজদের সাথে ম্যাচ ড্র করে সিরিজ হারের স্বাদ পেয়েছে টাইগাররা।
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেই অবশ্য উন্নতির সুযোগ পাচ্ছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারাতে পারলে ৭ম স্থানে উঠবে টাইগাররা, তবে অন্য যেকোনো ফলে ৮ম স্থানেই থাকবে তারা।



