মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

সালমান আলি আগা
টানা দুই টেস্ট হেরে নজিরবিহীনভাবে সাত ক্রিকেটার ছাঁটাই করেছিল পাকিস্তান। সালমান আলি আগা তাদের অন্যতম। টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফিরে পাকিস্তানের ঘরোয়া প্রেসিডেন্টস ট্রফিতে মাঠে নামেন সালমান।
সেখানেই কিংসমেন একাডেমির হয়ে গতকাল করলেন ট্রিপল সেঞ্চুরি। অ্যাবোটাবাদ ক্রিকেট স্টেডিয়ামে মারখোর আইটি সলিউশনের বিপক্ষে ৩৩৬ বলে ৩০০ রানে অপরাজিত ছিলেন এ ব্যাটার।
১২৭ বলে সেঞ্চুরি আর ২৭৬ বলে করেন ২০০। পরের ১০০ করেছেন মাত্র ৬০ বলে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই প্রথম ট্রিপল সেঞ্চুরি সালমানের। ২৩তম পাকিস্তানি ব্যাটার হিসেবে ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করলেন তিনি।



