Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

কোহলির সঙ্গে দ্বন্দ্বের জেরে ট্রাভিস হেডের স্ত্রীকে ভারতীয়দের আক্রমণ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৩:২১
কোহলির সঙ্গে দ্বন্দ্বের জেরে ট্রাভিস হেডের স্ত্রীকে ভারতীয়দের আক্রমণ

সংগৃহীত ছবি

আইপিএলের প্লে-অফের টিকিট আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি ছিল স্রেফ আনুষ্ঠানিকতার। কিন্তু বিরাট কোহলি ও ট্রাভিস হেডের ব্যক্তিগত দ্বৈরথ ম্যাচটিতে ভিন্ন মাত্রা যোগ করেছিল। হেডের সঙ্গে কোহলির করমর্দন না করার ঘটনা মাঠেই শেষ হয়ে যায়নি, বরং সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সমর্থকদের আক্রমণের শিকার হয়েছেন হেডের স্ত্রী জেসিকা।

ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্স বা আচরণের জন্য তাদের জীবনসঙ্গীদের সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা করার ঘটনা এবারই প্রথম নয়। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে রোহিত শর্মার দুর্দান্ত ক্যাচ নিয়ে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিলেন ট্রাভিস হেড। সেবারও জেসিকাকে তীব্র কটূক্তির শিকার হতে হয়েছিল। ২০২৬ আইপিএলে কোহলি-হেড কাণ্ডের পর আবারও একই পরিস্থিতির মুখোমুখি হলেন তিনি।

আরও পড়ুন

হেডের সঙ্গে হাত মেলালেন না কোহলি

২৩ মে ২০২৬

অস্ট্রেলিয়ান গণমাধ্যম ‘দ্য অ্যাডভারটাইজার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেসিকা বলেন, ‘মনে হচ্ছে বিশ্বকাপ ফাইনালের পর যে ধরনের গালিগালাজ আর হেনস্তা করা হয়েছিল, তারই পুনরাবৃত্তি ঘটছে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ট্রোল আর নোংরা মন্তব্যে ভরে গেছে...। আমরা নিজেরা ঠিক আছি, কিন্তু এবার তারা আমার বন্ধু-বান্ধব এবং পরিবারকেও আক্রমণ করছে।’

খেলাধুলায় মানসিক স্বাস্থ্য ও পারস্পরিক শ্রদ্ধার গুরুত্ব মনে করিয়ে দিয়ে জেসিকা আরও যোগ করেন, ‘খেলাধুলায় আবেগ থাকবেই, কিন্তু আমাদের মনে রাখা উচিত মাঠের বাইরে ক্রিকেটারদেরও একটা পরিবার আছে, তাঁরাও রক্ত-মাংসের মানুষ। আশা করি এই ঘটনা মানুষকে একে অপরের প্রতি আরও সদয় হতে শেখাবে।"

আরও পড়ুন

অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে একগুচ্ছ রেকর্ড গড়লেন কোহলি

১৪ মে ২০২৬

গত শুক্রবার অনুষ্ঠিত সেই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ আগে ব্যাটিং করে ২৫৫ রান তুলেছিল। সেই রান তাড়ায় নেমে তৃতীয় ওভারে হেডের সঙ্গে কথা কাটাকাটি হয় কোহলির। হেডের কোনো একটি মন্তব্যে ক্ষিপ্ত হয়ে কোহলি তাকে বলেন, ‘ঠিক আছে, এবার এসে কয়েকটা বল কর।’ এর কয়েক বল পরই কোহলি আউট হয়ে গেলে হেড পাল্টা খোঁচা দিয়ে বলেন, ‘আমি বোলিংয়ে আসার আগেই তুমি আউট হয়ে গেলে!’

ম্যাচটি শেষ পর্যন্ত ৫৫ রানে হেরে যায় কোহলির বেঙ্গালুরু। খেলা শেষেও রাগ কমেনি কোহলির। দুই দলের খেলোয়াড়েরা ম্যাচ শেষে যখন একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, তখন হেড হাত বাড়িয়ে দিলেও কোহলি তাকে সম্পূর্ণ উপেক্ষা করে সামনে এগিয়ে যান। অবশ্য সানরাইজার্সের বাকি খেলোয়াড়দের সঙ্গে স্বাভাবিকভাবেই হাত মেলান কোহলি। সেই ঘটনা নিয়ে ট্রাভিস হেডের পরিবারকেও ছাড়ছেন না ভারতীয়রা।

বিরাট কোহলিট্রাভিস হেডআইপিএলস্লেজিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়