Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

হেডের সঙ্গে হাত মেলালেন না কোহলি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৮:৫০
হেডের সঙ্গে হাত মেলালেন না কোহলি

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া জুটির অংশ হলেন কোহলি। ছবি: সংগৃহীত

রেকর্ডের মুকুটে নতুন পালক যোগ হলো বিরাট কোহলির। অ্যালেক্স হেলসকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া জুটির অংশ হলেন তিনি।

আইপিএলে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ভেঙ্কাটেশ আইয়ারের সঙ্গে ৬০ রানের উদ্বোধনী জুটি গড়েন কোহলি। তাতে ২১১টি পঞ্চাশ ছোঁয়া জুটির অংশ হলেন এই কিংবদন্তি। ২১০টি জুটিতে নাম আছে ইংলিশ ব্যাটার হেলসের। ডেভিড ওয়ার্নার (২০০), বাবর আজম (১৯৬) ও ক্রিস গেইল (১৯১) আছেন এরপরই।

কোহলির রেকর্ডেও অবশ্য জেতা হয়নি বেঙ্গালুরুর। হায়দরাবাদের ৪ উইকেটে ২৫৪ রানের জবাবে বেঙ্গালুরু থামে ২০০ রানে। কোহলি করেছিলেন ১৫ রান। ৫৫ রানে হারলেও শীর্ষে থেকে আইপিএলের প্রথম পর্ব শেষ করেছে বেঙ্গালুরু। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। সমান ১৬ পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে গুজরাট ও হায়দরাবাদ।

রেকর্ড গড়ার ম্যাচে কোহলি আলোচনায় এসেছেন হায়দরাবাদের ট্রাভিস হেডের সঙ্গে ম্যাচ শেষে হাত না মিলিয়ে। ম্যাচ শেষে দেখা যায় কোহলি একে একে হাত মেলাচ্ছেন হায়দরাবাদের প্যাট কামিন্স, অভিষেক শর্মাদের সঙ্গে। কিন্তু সামনে ট্রাভিস হেড আসতেই উপেক্ষা করেন তিনি। হেডের দিকে তাকাননি পর্যন্ত। এই অস্ট্রেলিয়ান হতবাক হয়ে সামনে এগিয়ে যান তখন।

আসলে ম্যাচের সময় থেকেই দ্বন্দ্বে জড়িয়েছিলেন কোহলি-হেড। ১৬ বলে ২৬ করে রাশিক সালামের বলে হেড আউট হওয়ার পর কিছুটা মাত্রা ছাড়িয়েছিল কোহলির উদযাপন। হেড স্বাভাবিকভাবে ভালোভাবে নেননি সেটা। এছাড়া ম্যাচে হেডের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছিল কোহলির।

বেঙ্গালুরু ব্যটিংয়ে এলে কোহলি ইঙ্গিতে বল করতে আসতে বলছিলেন হেডকে। আর বোঝাচ্ছিলেন বোলিংয়ে এলে হেডের ওভারে রান বন্যা বইয়ে দেবে বেঙ্গালুরু। হেড বোলিংয়ে এসেছিলেন ঠিকই। ১ ওভার করে মাত্র ৭ রানে নেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদারের উইকেটও!

বিরাট কোহলিআইপিএলক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়