Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

মেয়েদের ত্রিদেশীয় সিরিজ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১৬:৫৬
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সংগৃহীত ছবি

পাকিস্তানের বিপক্ষে দাপট ধরে রেখে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে স্বাগতিকদের ৩২ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে এবারের সিরিজে তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই জয় পেয়েছে তারা।

টস হেরে আগে ব্যাটিং করে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন অধিনায়ক সাদিয়া ইসলাম। ২৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন তিনি। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট পেয়েছেন রোজিনা আকরাম, সাহার বানু ও মাহনুর জেব।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন রাভাইল ফারহান। ২৬ বলের ইনিংসে দুটি করে চার ও ছক্কা মারেন তিনি।

পাকিস্তানের ইনিংসে নিয়মিত বিরতিতে উইকেট হারানোই কাল হয়ে দাঁড়ায়। ফারহান রানআউট হয়ে ফিরলে স্বাগতিকদের জয়ের সম্ভাবনাও অনেকটা শেষ হয়ে যায়। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ফারজানা ইয়াসমিন। ৪ ওভার বোলিং করে ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি।

এই জয়ে ফাইনালে ওঠার পথ পরিষ্কার করেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে দলটি। তাদের দুটি হারই শ্রীলঙ্কার বিপক্ষে। অন্যদিকে চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালের পথে আগেই এগিয়ে ছিল শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়া পাকিস্তানের ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেছে।

আগামী ১৬ অক্টোবর ইকবাল স্টেডিয়ামেই শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

মেয়েদের ত্রিদেশীয় সিরিজবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলপাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলফারজানা ইয়াসমিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি