Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

১১ বলের ফিফটিতে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:৪৯
১১ বলের ফিফটিতে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

সংগৃহীত ছবি

বৈভব সূর্যবংশীর ব্যাটে আবারও উঠল ঝড়। চলতি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ রবিবার শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে ভারত ‘এ’ দল। ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম বল থেকেই লঙ্কান বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান ১৫ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার। মোহাম্মদ সিরাজের প্রথম বলেই চার মেরে হাত খোলেন। এরপর সিরাজের দ্বিতীয় ওভারে তিন ছক্কা ও দুই চারে তোলেন ২৬ রান।

লং-অনের ওপর দিয়ে নিজের পঞ্চম ছক্কাটি মেরে মাত্র ১১ বলে অর্ধশতক পূর্ণ করেন সূর্যবংশী। এর মাধ্যমে তিনি ভেঙে দেন লিস্ট ‘এ’ ক্রিকেটের দীর্ঘ ২০ বছরের পুরোনো এক বিশ্বরেকর্ড। এর আগে ২০০৫-০৬ মৌসুমে কুরাগলা ইয়ুথ ক্রিকেট ক্লাবের বিপক্ষে রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে মাত্র ১২ বলে ফিফটি করে এই রেকর্ডের মালিক ছিলেন শ্রীলঙ্কার কৌশল্যা ভীরারাত্নে।

আরও পড়ুন

১৫ বছরের বৈভবের ‘দুর্বলতা’ বের করলেন কিংবদন্তি ইয়ান বিশপ

৩০ এপ্রিল ২০২৬

এতদিন লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ভারতীয় হাফসেঞ্চুরির রেকর্ডটি ছিল মুম্বাইয়ের ব্যাটার সরফরাজ খানের দখলে। গত মৌসুমে বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের বিপক্ষে ১৫ বলে ফিফটি করেছিলেন তিনি। আজ মাত্র ১১ বলে সেই রেকর্ডও নিজের করে নিলেন সূর্যবংশী। ২০২৪ সালের ডিসেম্বরে অভিষেকের পর এখন পর্যন্ত মাত্র ১২টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন এই তরুণ তুর্কি, যার মধ্যে বিহারের হয়ে ঘরোয়া ক্রিকেটে তার ১৯০ রানের একটি দুর্দান্ত ইনিংসও রয়েছে।

ফিফটির মাইলফলক ছোঁয়ার পরও সূর্যবংশীর ব্যাটের ধার কমেনি। মাঠের চারদিকে ছক্কা-চারের বন্যা বইয়ে এগোচ্ছিলেন লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির দিকে। কিন্তু প্রথম পাওয়ারপ্লে শেষ হওয়ার ঠিক আগেই লঙ্কান অধিনায়ক সহন আরচ্চিগের বলে মিড-অফে ক্যাচ দিয়ে বসেন তিনি। আউট হওয়ার আগে মাত্র ২৯ বলে ৯৪ রানের এক টর্নেডো ইনিংস খেলেন এই ওপেনার। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও ততক্ষণে ক্রিকেট ইতিহাসের পাতায় নিজের নাম স্থায়ীভাবে লিখে ফেলেছেন এই কিশোর সেনসেশন।

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির তালিকা

বলব্যাটারদলপ্রতিপক্ষসাল
১১বৈভব সূর্যবংশীভারত ‘এ’শ্রীলঙ্কা ‘এ’২০২৬
১২কৌশল্যা ভীরারাত্নেরাগামা সি.সিকুরাগলা ইয়ুথ২০০৫
১৩তিসারা পেরেরাশ্রীলঙ্কা আর্মিব্লুমফিল্ড সি.সি২০২০
১৪ররি ক্লেইনভেল্টওয়েস্টার্ন প্রভিন্সকোয়াজুলু-নাটাল২০১০
১৫পারভেজ হোসেন ইমন
আবাহনী লি.
শাইনপুকুর সি.সি
২০২৪
বৈভব সূর্যবংশীদ্রুততম ফিফটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    আমার বউ আমার টেনশন না, টেনশন আপনাদের?

    আমার বউ আমার টেনশন না, টেনশন আপনাদের?

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ