Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

১৫ বছরের বৈভবের ‘দুর্বলতা’ বের করলেন কিংবদন্তি ইয়ান বিশপ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ২০:৪৩
১৫ বছরের বৈভবের ‘দুর্বলতা’ বের করলেন কিংবদন্তি ইয়ান বিশপ

চলতি আইপিএলে যে ব্যাটারকে নিয়ে সবচেয়ে বেশি কাটাছেঁড়া চলছে, তিনি রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। জাসপ্রিত বুমরাহ, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের মতো বাঘা বাঘা বোলারকে শাসন করে এরই মধ্যে ৯ ম্যাচে ৪০০ রান তুলে নিয়েছেন এই কিশোর। কিন্তু এমন বিধ্বংসী ব্যাটারের দুর্বলতা আসলে কোথায়? এবার সেই রহস্যের জট খোলার চেষ্টা করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার ইয়ান বিশপ।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক আলোচনায় বিশপ বলেন, বৈভবের ব্যাটিং টেকনিক বেশ ভিন্ন। বিশেষ করে তার ব্যাটের সুইং অনেকটা বেসবল খেলোয়াড়দের মতো। বিশপ বলেন, ‘কৌশলগতভাবে সে অনন্য। তার দুর্বলতা ঠিক কোথায়, তা নিশ্চিত করে বলা খুব কঠিন। কিছু বোলার ব্যাক অব আ লেন্থ ডেলিভারি দিয়ে তাকে সমস্যায় ফেলার চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু সেই পরিকল্পনা বেশিরভাগ সময়ই বুমেরাং হয়েছে।’

আরও পড়ুন

‘সূর্যবংশীর ব্যাটে এআই চিপ আছে, ওকে ল্যাবে পাঠানো উচিত'

২৭ এপ্রিল ২০২৬

বিশপের মতে, বৈভবের বিপক্ষে নির্দিষ্ট কোনো পরিকল্পনা এখনো কার্যকর হয়নি। তিনি যোগ করেন, ‘শুরুতে যদি আপনি ওর ব্যাটের উপরের কানায় (টপ এজ) বল না লাগাতে পারেন, তবে ওই একই লেন্থের বল সে মাঠের বাইরে আছড়ে ফেলবে। আমি এখনো নিশ্চিত করে কোনো একটি নির্দিষ্ট দুর্বলতার কথা বলতে পারছি না।’

সম্প্রতি পাকিস্তানের এক ক্রিকেট বিশ্লেষক মজা করে বলেছিলেন যে, বৈভবের ব্যাটে হয়তো কোনো শক্তিশালী ‘এআই চিপ’ বসানো আছে, যার কারণে সে এত শক্তি দিয়ে শট খেলতে পারছে। রাজস্থান রয়্যালসের শেয়ার করা একটি ভিডিওতে এই কিশোর বেশ রসিকতার সঙ্গেই সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। বৈভব হেসে বলেন, ‘ঈশ্বরই আমাকে এই ক্ষমতা দিয়েছেন। লোকে বলছে আমার ব্যাটে কিছু লাগানো আছে, আসলে ঈশ্বরই সেটা বসিয়ে দিয়েছেন আর আমি শুধু সেটা ব্যবহার করছি।’

বৈভব সূর্যবংশীইয়ান বিশপআইপিএল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী