Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

মোহাম্মদ শামি

আমার সঙ্গে কে কথা বলবে? কেনইবা বলবে?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:৫২
আমার সঙ্গে কে কথা বলবে? কেনইবা বলবে?

ভারতের আসন্ন নিউজিল্যান্ড সফরের সব সংস্করণের দল থেকে আবারও উপেক্ষিত হয়েছেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। প্রায় চার বছরের বিরতি কাটিয়ে ভুবনেশ্বর কুমার জাতীয় দলে ফেরার সুযোগ পেলেও ২০২৫ সালের মার্চের পর থেকে আর ভারতের জার্সিতে মাঠে নামা হয়নি ৩৬ বছর বয়সী এই পেসারের। তবে জাতীয় দলের বাইরে থাকলেও শামি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ফেরার লড়াই চালিয়ে যাবেন।

রঞ্জি ট্রফিতে সার্ভিসেসের বিপক্ষে বাংলার জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ভারতের এই গতি তারকা। এক সাংবাদিক তার পারফর্ম্যান্সের সুসময়ের কথা স্মরণ করিয়ে দিলে সঙ্গে সঙ্গেই তা চ্যালেঞ্জ করে বসেন শামি। তিনি বলেন, ‘দেখুন এখনও আমি আমার ফর্মের শীর্ষেই আছি। মিথ্যে বলার কোনো অর্থ হয় না। আমি যেমনই থাকি না কেন, নিজের সেরা শীর্ষেই অবস্থান করছি।’

আরও পড়ুন

৫৫২ মিনিটের মাস্টারক্লাসে ইতিহাস গড়লেন বাভুমা

২১ অক্টোবর ২০২৬

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রত্যাশা সবসময় থাকা উচিত। যেকোনো পেশায় বা যেকোনো খেলায় একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন। সবারই একটা লক্ষ্য থাকে। আজ আমরা রঞ্জি ট্রফিতে খেলছি শিরোপার জন্য। একটি লক্ষ্য সবসময় থাকে এবং থাকা উচিতও। ঘরোয়া কিংবা সীমিত ওভারের ম্যাচ—আমার প্রস্তুতি একই থাকবে। যতটা সম্ভব ম্যাচ খেলব, যাতে বোলিংয়ের ছন্দ ভালো থাকে।’

নিউজিল্যান্ড সফর থেকে বাদ পড়া নিয়ে কোনো হতাশা নেই জানিয়ে শামি যোগ করেন, ‘এখানে হতাশ হওয়ার কিছু নেই। গত বছরও আমি পুরো ঘরোয়া মৌসুমে খেলেছি। সব কটি ম্যাচ খেলেছি। আমার মূল উদ্দেশ্য একটাই—যতটা সম্ভব ম্যাচ খেলা। আসন্ন সব সিরিজ ও টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত রাখা। কেউ জানে না কখন এবং কোথায় আমাকে ভারতের হয়ে খেলতে হবে। এমনকি আইপিএলের জন্যও ঘরোয়া ক্রিকেট খেলাটা আমার জন্য ভালো হবে।’

আরও পড়ুন

বিক্রি হয়ে যেতে পারে রোনালদোর আল নাসর

২১ অক্টোবর ২০২৬

আগামী বছর দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ নিয়ে না ভেবে আপাতত নিজের স্কিল ও ফিটনেসে নজর দিতে চান শামি, ‘আমি অত দূর চিন্তা করি না। আজ আমরা ক্রিকেট খেলছি, কাল কার কী হবে বা কী পরিস্থিতি তৈরি হবে তা কেউ জানে না। তাই অত দূরের কথা ভেবে লাভ নেই। যে ম্যাচগুলো পাচ্ছেন, সেগুলো খেলতে থাকুন এবং নিজেকে উন্নত করতে থাকুন। আমি সবসময় বলি আপনার নজর থাকা উচিত নিজের দক্ষতা ও ফিটনেসে।’

গত এক বছরে জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে কোনো কথা হয়েছে কি না—এমন প্রশ্নে ক্ষোভের সুর ফুটে ওঠে শামির কণ্ঠে। উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘স্যার, আমি তো ভারতীয় দলেই নেই, আমার সঙ্গে কে কথা বলবে? আর কেনইবা তারা আমার সঙ্গে কথা বলবে?’

মোহাম্মদ শামিভারতীয় ক্রিকেট দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী