Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ২০:২৪
ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের

সংগৃহীত ছবি

অবশেষে জিম্বাবুয়ের মাটিতে এলো সিরিজ জয়ের আনন্দ। টেস্টের পর ওয়ানডে সিরিজেও হেরেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টির শুরুটাও হয়েছিল হার দিয়ে। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কুড়ি ওভারের সিরিজ জিতে নিল লাল-সবুজের দল।

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বুলাওয়েতে স্বাগতিকদের দেওয়া ৭ উইকেটে ১৪৩ রানের জবাবে ২ বল আগে জয় নিশ্চিত করে তাওহিদ হৃদয়রা।

জিম্বাবুয়ের কন্ডিশনে ঠিকঠাক মানিয়ে নিতে পারছিলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। তাছাড়া বাউন্সি উইকেটেও সংগ্রাম করার কথা জানিয়েছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। সেটিরই প্রতিফলন হলো টি-টোয়েন্টি সিরিজে। লম্বা সময় দেশটিতে থাকায় কন্ডিশন ও উইকেটের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছে হৃদয়রা। তাই হার দিয়ে কুড়ি ওভারের সিরিজ শুরু করলেও ঘুরে দাঁড়ায় দারুণভাবে।

শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের সুবিধা করতে দেয়নি বাংলাদেশ। জিম্বাবুয়ের রান ১৪৩ পর্যন্ত গিয়েছে ডিয়োন মায়ার্সের দুর্দান্ত ব্যাটিংয়ে। তিনে নেমে এই ব্যাটার খেলেছেন ৭৩ রানের ইনিংস। ৫৩ বলের ইনিংসটি সাজান ৭ বাউন্ডারি ও ২ ছক্কায়। এছাড়া ওপেনার ব্রায়ান বেনেট করেন ৩৮ বলে ৪৭ রান।

বাকি কেউ দাঁড়াতে পারেননি বাংলাদেশের বোলারদের সামনে। তাসকিন আহমেদ কোনো উইকেট পাননি, তবে ৪ ওভারে খরচ করেছেন মাত্র ১৬ রান। মোহাম্মদ সাইফউদ্দিন এই ম্যাচেও আলো ছড়িয়েছেন, ৪ ওভারে ৩৫ রান খরচায় তার শিকার ২ উইকেট।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই সাইফ হাসানকে (৪) হারিয়ে কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ৫৫ রানের জুটি দলকে ম্যাচে ফিরিয়ে আনে। ইমন ২৪ রান করে সিকান্দার রাজার বলে আউট হন। এরপর অধিনায়ক তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন তানজিদ তামিম। ৪৫ বলে ৩টি ছক্কা ও ১টি চারের সাহায্যে নিজের লড়াকু হাফ-সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার ।

শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিলো ৫ রান। পরপর ২ বলে মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিনের উইকেট হারানোর পর চাপে পড়ে বাংলাদেশ। পরে ক্রিজে এসেই শেখ মেহেদির চারে জয় নিশ্চিত হয় টাইগারদের। তানজিদ অপরাজিত ছিলেন ৬৬ রানে।

খেলাক্রিকেটবাংলাদেশ বনাম জিম্বাবুয়েবাংলাদেশ ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৫

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৯

    advertiseadvertise