Agamir Somoy E-Paper
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
উপকূলে অল্পনার আশার বীজ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
  1. এক ঘণ্টা আগে(০৭:৩৬)

    স্টার্কের তাণ্ডবে দুঃস্বপ্নের প্রথম সেশন বাংলাদেশের

    বাংলাদেশ ১ম ইনিংস : ৩৫/৬, 

    ম্যাকাইতে দ্বিতীয় টেস্টের প্রথম সেশন শেষে ৬ উইকেট নেই বাংলাদেশের। এর মধ্যে অস্ট্রেলিয়ন পেসার মিচেল স্টার্ক একাই নিয়েছেন ৫ উইকেট। টেস্টের প্রথম দিন শুরুতেই মাত্র ২২ বলে বাংলাদেশের ৫ ব্যাটারকে সাজঘরে ফেরান স্টার্ক। ১৯তম বার ইনিংসে ৫ শিকার নিয়ে সর্বোচ্চ টেস্ট উইকেটটেকারদের তালিকায় ডেল স্টেইনকে টপকে দশম অবস্থানে ৪৪০ উইকেটের মালিক।  

    স্টার্কের গতির কাছেই পরাস্ত হয়েছেন বাংলাদেশ ব্যাটাররা। সাদমান, নাজমুল শান্ত ফিরেছেন গোল্ডেন ডাক মেরে, ০ রানে ফিরেছেন আরও দুজন – তানজিদ তামিম ও লিটন দাস। মুমিনুল হক ১৬ বলে ৯ ও মুশফিকুর রহিম ৪২ বলে ৫ রান করেন।

    করুন এই ব্যাটিং লাইনে এক সময় টেস্টে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়ায় শঙ্কায় পড়ে বাংলাদেশ। অবশেষে আরও একবার দলকে সেই লজ্জা থেকে অনেকটা দূরে এনেছেন মেহেদী হাসান মিরাজ। আর ৯ রান করলে ওই ব্যর্থতা টপকে যাবে বাংলাদেশ। ৪৮ বলে ১১ রানে অপরাজিত তিনি, সঙ্গে আছেন ২৪ বলে ৮ রান করা হাসান মাহমুদ। মিচেল স্টার্ক ৫ উইকেট ও প্যাট কামিন্স ১ উইকেট নিয়েছেন।

  2. এক ঘণ্টা আগে(০৭:২১)

    মুশফিকও ফিরলেন, সর্বনিম্ন রানেই কি গুটিয়ে যাবে বাংলাদেশ!

    বাংলাদেশ ১ম ইনিংস : ২১/৬, 

    দলের কঠিন এই মুহুর্তে সব চোখ ছিল মুশফিকুর রহিমের দিকে। মেহেদী হাসান মিরাজকে সঙ্গ করে অস্ট্রেলিয়ার দাপট কিছুটা হলেও রুখবেন তিনি। এই ভরসাও ভাঙল। প্যাট কামিন্সের বলে নিজের সবসময়ের দুর্বলতা ইনসুইংগারে পরাস্ত হলেন মুশফিকুর। ৪২ বল খেলে মাত্র ৫ রান করে লড়াই থামল তার।

    দলীয় ২১ রানে দলের সেরা ব্যাটারের ফেরায় বিশাল এক ভয় জেঁকে ধরল বাংলাদেশকে। টেস্টে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানের কীর্তি টপকাতে পারবো তো! নাকি অস্ট্রেলিয়ায় স্মরণীয় টেস্ট জয়ের পরে দলীয় সর্বনিম্ন রান স্মরণে রাখতে হবে বাংলাদেশকে!  

  3. এক ঘণ্টা আগে(০৭:২১)

    স্টার্কের ‘স্পার্ক’-এ প্রথম ঘণ্টায় টালটামাল বাংলাদেশ

    বাংলাদেশ ১ম ইনিংস : ১৫/৫

    ডারউইন টেস্টে টস জিতে ব্যাটিং নিয়ে ভুল করেছিল অস্ট্রেলিয়া। ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে সেই ভুল করেনি। প্রথমদিন প্রথম সেশনে উইকেটে যে ময়েশ্চার থাকে তা পেসারদের পক্ষে দ্রুত উইকেট তুলতে দারুণ উপযোগী। সেই সুযোগ ও প্রথম টেস্টে হারের তেজ; দুইয়ে মিয়ে প্রবল আক্রমণ অস্ট্রেলিয়ার। ছোট করে বললে মিচেল স্টার্কের।

    স্টার্কের সেই ‘স্পার্ক’-এ একেবারে ভস্ম বাংলাদেশ। টেস্টের প্রথম ঘণ্টা শেষে পুরোটা জুড়েই ছিলেন স্টার্ক। অজি পেসার একাই আউট করেছেন বাংলাদেশের পাঁচ ব্যাটারকে। সবকটি উইকেট নিয়ে টেস্টে দ্রুততম ৫ উইকেট নেওয়ার আরেকটি কীর্তি গড়লেন স্টার্ক। এই রেকর্ডে মাত্র ১৫ বলে ৫ উইকেট নিয়ে সবার ওপরেই আছেন তিনি। এবার বাংলাদেশের বিপক্ষে মাত্র ২২ বলে নিয়েছেন ৫ উইকেট।

    এমন কীর্তির দিনে আরও একটি রেকর্ড লেখা হয়েছে তার নামের পাশে। ৪৩৯ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইনকে পেছনে ফেলেছেন ৪৪০ উইকেট নিয়ে। বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী এখন সর্বকালের সেরাদের কাতারে ১০ নম্বরে।

    শুরুর চার ব্যাটারের মাঝে টেস্টের প্রথম বলেই সাদমান ইসলামকে ফিরিয়েছেন গালিতে ক্যামেরন গ্রিনের ক্যাচে। তিন নম্বরে নামা মুমিনুল হকও একই ফিল্ডিং পজিশনে ক্যাচ দিয়েছেন স্টার্কের অফস্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়। সাদমান ০ করলেও মুমিনুল দুই চারে ৯ রান করেন। গত ম্যাচের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম ফিরেছেন তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে কোন রান করার আগেই।

    সাদমানের মতো কোনো রান না করা অধিনায়ক নাজমুল হোসেন শান্তও টিকেছেন মাত্র ১ বল। স্টার্কের ইনসুইংগারে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হন। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি শান্তর। একবার জীবন পেয়েও ইনিংস বড় করা হয়নি লিটন দাসের। স্টার্কের বাউন্সারে বিভ্রান্ত হয়ে ক্যাচ তুলে দেন স্লিপে। কিন্তু উদাপন করার ভাবনায় বল হাতে রাখতে ব্যর্থ হন বিউ ওয়েবস্টার। এরপরের বলেই এলবিডব্লিউ হন লিটন (৫ বলে ০)। শুরুতে আম্পায়ার অজিদের আদেন নাকচ করে দিলেও রিভিউ নিয়ে সফল হয় তারা।

    টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন রান ৪৩। ২০১৮ সালে উইন্ডিজে এই দলীয় সংগ্রহের লজ্জায় পড়েছিল দল। এবার সেই লজ্জা কাটিয়ে ওঠা যাবে তো!

সরাসরি

ম্যাকাই টেস্টে স্টার্কের গতিতে এলোমেলো বাংলাদেশের

বাংলাদেশ ১ম ইনিংস : ১০/৪, 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে শুরুতেই কঠিন অবস্থায় বাংলাদেশ। অজি পেসার মিচেল স্টার্কের তোপে একদম উড়ে গেছে বাংলাদেশের টপঅর্ডার। মাত্র ১০ রান করতেই হারাতে হয়েছে ৪ উইকেট। ৫ ওভারের মাথায় বাংলাদেশের প্রথম ইনিংসের এই অবস্থা। নিজের তৃতীয় ওভারের পথে বাংলাদেশের চার উইকেটের সবকটি তুলে নিয়েছেন স্টার্ক। প্রথম টেস্ট হেরে কোনঠাসা অস্ট্রেলিয়া ম্যাকাইয়ে প্রবল শক্তি দিয়েই পাল্টা আক্রমণ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশকে।

স্টার্ক একদম প্রথম বল থেকেই এদিন বাংলাদেশ ব্যাটারদের ত্রাস হয়ে ওঠেন। ম্যাকাইয়ে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার অভিষেক বলেই উইকেট নিয়েছেন সাদমান ইসলামকে ফিরিয়ে। ০ রান করা সাদমান ও দুই চারে ৯ রান করা মুমিনুল দুজনই ফেরেন গালিতে ক্যাচ দিয়ে ফেরেন। সঙ্গে ০ রান করা তানজিদ হাসান তামিম আউট হয়েছেন স্টার্কের অফস্ট্যাম্প থেকে অনেকটা বাইরের বলে ব্যাট পেতে স্লিপে ক্যাচ দিয়ে।

সাদমারে মতো অধিনায়ক নাজমুল হোসেন শান্তও টিকেছেন মাত্র ১ বল। স্টার্কের ইনসুইংগারে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হন। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি শান্তর।

প্রথম বলে উইকেট, নিজের দ্বিতীয় ওভারে দুটি এবং তৃতীয় ওভার করতে এসে আরও এক উইকেট নিয়ে বাংলাদেশ ব্যাটিং লাইনের টপঅর্ডার ভেঙ্গে দিয়েছেন স্টার্ক।

এর আগে অস্ট্রেলিয়ার মতো একটি পরিবর্তন এনে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ইবাদত হোসেনের পরিবর্তে খেলছেন শরিফুল ইসলাম।

শেয়ার করুন:
Advertisement
advertiseadvertise