Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ক্রিকেটার নাঈমকে পুলিশি হেনস্তার বিচার দাবি বিসিবি ও কোয়াবের

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:২৮
ক্রিকেটার নাঈমকে পুলিশি হেনস্তার বিচার দাবি বিসিবি ও কোয়াবের

সংগৃহীত ছবি

নিজের শহর চট্টগ্রামেই পুলিশ সদস্যদের হাতে হেনস্তার শিকার হতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিভুক্ত জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচ খেলে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছানোর পর, বিমানবন্দর থেকে অটোরিকশায় নিজ বাড়িতে যাওয়ার পথে লালখানবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় দিয়ে তার গতিরোধ করা হয়। এরপর তাকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করা হয়েছে বলেও জানিয়েছেন নাঈম। তার সঙ্গে এমন আচরণের সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতার আনার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিসিবি ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

বিসিবি একটি বিবৃতিতে জানিয়েছে, 'গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্য কর্তৃক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাঈম হাসানকে হেনস্তা ও অপদস্থ করার খবর আসায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর উদ্বেগ প্রকাশ করছে। বোর্ড খেলোয়াড়ের প্রতি এমন অগ্রহণযোগ্য ও অশোভন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। একজন জাতীয় ক্রীড়াবিদের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক এবং অবিলম্বে এর প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন।,

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিসিবি এ ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত আশা করছে এবং দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে। বিষয়টি জানতে পারার পর থেকেই নাঈম হাসান এবং তার পরিবারের সার্বিক মঙ্গল নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করতে বিসিবি তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এই গুরুতর সমস্যার একটি সঠিক সমাধানের লক্ষ্যে বোর্ড চট্টগ্রামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গেও সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার সব খেলোয়াড়ের কল্যাণ, মর্যাদা এবং অধিকার রক্ষায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে এবং এ ঘটনার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা অব্যাহত রাখবে।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচার চায় কোয়াব। একটি বিবৃতিতে তারাও জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশের শারীরিক নির্যাতন ও হয়রানির তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। আমরা চট্টগ্রাম মহানগর পুলিশ কর্তৃপক্ষকে নাঈম হাসানের ওপর শারীরিক নির্যাতনে জড়িত প্রত্যেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। গতকাল ১২ জুন রাতে সাভারে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে চট্টগ্রামের বাড়িতে ফেরার পথে লালখান বাজারের কাছে পুলিশ তাকে থামায়। শুরু থেকেই পুলিশ বৈরী আচরণ করে এবং তিনি কথা বলার চেষ্টা করলে তার গলা চেপে ধরে। বহু দর্শক পুলিশকে তাকে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান বলে পরিচয় দেওয়া সত্ত্বেও তাকে পাইপ দিয়ে পেটানো হয়। এরপর নাঈমকে খুলশী থানায় নিয়ে যাওয়া হলে সেখানেও তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। নাঈম সাহায্যের জন্য ফোন করলে কেবলই তারা সরে যায়।  দেশের যেকোনো নাগরিকের জন্য এমন ঘটনা অগ্রহণযোগ্য।

নাঈমের ওপর পুলিশের এই হামলার ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লিসা স্ট্যালকার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে ধারাভাষ্য দিতে ঢাকায় অবস্থান করছেন। বিসিবি সভাপতি তামিম ইকবালসহ ইসরাফিল খসরু, সিরাজউদ্দিন আলমগীর এমন একাধিক প্রভাবশালী পরিচালক চট্টগ্রামের, কিছুদিন পরই এখানে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ; সেখানে একজন জাতীয় দলের ক্রিকেটারকে এভাবে হেনস্তা করা নিঃসন্দেহে কোনো দূরভিসন্ধিমূলক আচরণের অংশ, এমনটাই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন ক্রিকেটভক্তরা।

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসাননাঈম হাসানপুলিশী নির্যাতন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ