Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

নতুন কোচ নিয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১১:০২
নতুন কোচ নিয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এখন টেস্ট দলের কোচ।

কিছুদিন আগেও তিনি ছিলেন মাঠের খেলোয়াড়। অথচ এখন তাকে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ডাগ-আউটে দেখা যাবে মাস্টারমাইন্ডের ভূমিকায়। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো পাকিস্তানের সাবেক সফল অধিনায়ক সরফরাজ আহমেদ এবার বাংলাদেশে আসছেন টেস্ট দলের প্রধান কোচ হয়ে। চার নতুন মুখ নিয়ে ১৬ সদস্যের এক শক্তিশালী টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী মে মাসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। শান মাসুদের নেতৃত্বে পাকিস্তান দলে জায়গা করে নিয়েছেন ৪ জন আনকোরা তরুণ—আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং গাজী ঘোরি। এদের মধ্যে গাজী ঘোরি গত মাসে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে একটি ওয়ানডে খেললেও বাকি ৩ জনের জন্য এটিই হতে যাচ্ছে প্রথম জাতীয় দলের সফর।

পাকিস্তানের টিম ম্যানেজমেন্টেও যেন তারকার মেলা। সরফরাজের ডেপুটি হিসেবে ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন আসাদ শফিক। পেসারদের গতি আর সুইংয়ের পাঠ দেবেন সাবেক গতিতারকা উমর গুল। নতুন এই কোচিং প্যানেল নিয়ে পিসিবির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘আসাদ শফিক ও উমর গুলের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের কোচিং প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে যেন তারা খেলোয়াড়দের টেকনিক্যাল ও মানসিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করতে পারেন। সরফরাজ আহমেদের অভিজ্ঞতা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা টেস্ট সিরিজে দলের জন্য সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।’

পাকিস্তানি ক্রিকেটারদের বড় একটি অংশ বর্তমানে পিএসএল নিয়ে ব্যস্ত থাকলেও স্কোয়াডের পাঁচ সদস্য লাহোরে বিশেষ কন্ডিশনিং ক্যাম্পে ঘাম ঝরাচ্ছেন। সূচি অনুযায়ী, আগামী ২ মে বাংলাদেশে পা রাখবে সফরকারীরা। শেরেবাংলা স্টেডিয়ামে ৮ মে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৬ মে দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু চায়ের দেশ সিলেট।

পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, গাজী ঘোরি, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা ও সৌদ শাকিল। 

সরফরাজ আহমেদবাংলাদেশ-পাকিস্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ